Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • ক্রিকেট, ফুটবল থেকে হকি বিশ্বকাপ, ২০২৬ সালে খেলায় থাকবে অনেক চমক

ক্রিকেট, ফুটবল থেকে হকি বিশ্বকাপ, ২০২৬ সালে খেলায় থাকবে অনেক চমক

Online Desk জানুয়ারি 1, 2026
stadium.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: ক্রীড়াপ্রেমীদের কাছে ২০২৬ সাল আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছর যেমন রয়েছে ফুটবল বিশ্বকাপ, তেমনই রয়েছে ক্রিকেট বিশ্বকাপও। এক নজরে বছরের শুরুতেই দেখে নেওয়া যাক খেলার ক্যালেন্ডার।

ক্রিকেট
আইসিসি টি২০ বিশ্বকাপ : ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে আইসিসি টি২০ বিশ্বকাপ।

আইপিএল : ২০২৬ আইপিএল টুর্নামেন্টের তারিখ অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।তবে প্রতি বছরের মতো এবারও আগামী মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আয়োজন করা হবে।

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ : ২০২৬ সালের জুন-জুলাই মাসে আয়োজন করা হবে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ।

আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ : ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি।

এছাড়াও ভারতের বছর শুরুতেই রয়েছে নিউজিল্যান্ড সফর। ১১ জানুয়ারি থেকে ওডিআই ও টি২০ সিরিজ খেলবে। জুলাই মাসে রয়েছে ইংল্যান্ড সফর। আগস্ট মাসে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর। বছর শেষে রয়েছে নিউজিল্যান্ড সফর।

ফুটবল
ফিফা বিশ্বকাপ ২০২৬ : আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ফুটবলের সবথেকে বড় টুর্নামেন্ট আয়োজন করবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে এই টুর্নামেন্ট হবে।

টেনিস : অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১২ জানুয়ারি। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এছাড়াও ফ্রেঞ্চ ওপেন শুরু হবে মে মাসে। উইম্বলডন হবে জুন-জুলাই মাসে, ইউ ওপেন হবে আগস্ট-সেপ্টেম্বর মাসে, এটিপি ফাইনালস হবে নভেম্বরে।

শীতকালীন অলিম্পিক গেমস : ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মিলান, কার্টিনা এবং ইটালির যৌথ উদ্যোগে হবে শীতকালীন অলিম্পিক।

শীতকালীন প্যারালিম্পিক গেমস : ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন প্যারালিম্পিক গেমসের আয়োজন করা হবে ইটালির মিলানে।

কমনওয়েলথ গেমস : আগামী ২৩ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের আসর বসবে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল : হাঙ্গেরির বুদাপেস্টে ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ।

হকি : আগস্ট মাসে হবে এফআইএইচ হকি বিশ্বকাপ

Continue Reading

Previous: ঘোষণা হল সন্তোষের গ্রুপ, বাংলার ম্যাচ কবে?
Next: বাংলার প্রথম মহিলা মুখ্য সচীব পদে নিযুক্ত হলেন নন্দিনী চক্রবর্ত্তী

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.