Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ঘোষণা হল সন্তোষের গ্রুপ, বাংলার ম্যাচ কবে?

ঘোষণা হল সন্তোষের গ্রুপ, বাংলার ম্যাচ কবে?

Online Desk জানুয়ারি 1, 2026
santosh-trophy.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে অসমে সন্তোষ ট্রফি শুরু। তার আগে মূল পর্বের খেলার গ্রুপ বিন্যাস হয়ে গেল। এ গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান ও আয়োজক অসম। গ্রুপ বি তে রয়েছে কেরল, সার্ভিসেস,পাঞ্জাব, ওড়িশা, রেলওয়েজ ও মেঘালয়।

আগামী ২১ জানুয়ারি ২০২৬ অসমে শুরু হতে চলেছে ৭৯ তম জাতীয় ফুটবল প্রতিযোগিতা সন্তোষ ট্রফি। তার ক্রীড়া সূচি প্রকাশ করা হল বুধবার। বাংলা গতবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা সরাসরি মূল পর্বে খেলবে। ইতিমধ্যে ফুটবলারদের বাছাই শুরু করে দিয়েছেন বাংলার কোচ সঞ্জয় সেন। আগামী ২১ জানুয়ারি বাংলার প্রথম ম্যাচ। যেখানে তাঁদের লড়াই করতে হবে নাগাল্যান্ডের বিপক্ষে। ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে তাঁদের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উত্তরাখণ্ড। ২৫ জানুয়ারি তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে। ‌২৮ জানুয়ারি বাংলার প্রতিপক্ষ তামিলনাড়ু। ৩০ জানুয়ারি বাংলা খেলবে অসমের বিরুদ্ধে। দুপুর ১.৩০ থেকে খেলা হবে।

ফাইনাল ম্যাচ হবে ৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, সবথেকে বেশি ৩৩ বার সন্তোষ চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। তাঁদের টার্গেট থাকবে ৩৪ বার খেতাব ঘরে তোলা। গত বছর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ফুটবলাররা সরকারি চাকরি পান। এবারেও সেই টার্গেট নিয়ে নামবে বাংলা দল।

Post Views: 226

Continue Reading

Previous: উত্তরে তুষারপাত, দক্ষিণে শীতের আমেজ! কেমন থাকবে বছরের প্রথম দিনের আবহাওয়া?
Next: ক্রিকেট, ফুটবল থেকে হকি বিশ্বকাপ, ২০২৬ সালে খেলায় থাকবে অনেক চমক

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.