Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার আলকারাজের

ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার আলকারাজের

Online Desk এপ্রিল 25, 2026
Frensc-Open.jpg

স্পোর্টস ডেস্ক : লরিয়াস অ্যাওয়ার্ডের মঞ্চে কয়েকদিন আগেই নিজের শারীরিক অবস্থাকে ঘিরে আশঙ্কার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার সেই আশঙ্কাতেই সিলমোহর পড়ল। কব্জির চোটের কারণে মে মাসে শুরু হতে চলা ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন টানা দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।

রাফায়েল নাদালের উত্তরসূরি হিসাবে পরিচিত এই স্প্যানিশ তারকার সামনে এবার রোলাঁ গারোয় হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ ছিল। তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়াল চোট। চলতি মাসের মাঝামাঝি বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে ম্যাচ চলাকালীন কব্জিতে আঘাত পান আলকারাজ। চোট নিয়েই ম্যাচ জিতলেও পরবর্তীতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। এরপর মাদ্রিদ ওপেন থেকেও নাম প্রত্যাহার করতে বাধ্য হন ২২ বছর বয়সি তারকা।

স্ক্যান রিপোর্টে জানা যায়, চোট প্রাথমিক ধারণার চেয়েও বেশি গুরুতর। ফলে ফরাসি ওপেনে অংশগ্রহণ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত জানিয়ে আলকারাজ লেখেন, ‘পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর রোম ও রোলাঁ গারোয় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমার পুনরুদ্ধারের দিকেই পুরো মনোযোগ। কবে কোর্টে ফিরব, তা নির্ভর করছে চিকিৎসা ও পুনর্মূল্যায়নের ওপর।’

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর দারুণ ফর্মে ছিলেন আলকারাজ। ক্লে-কোর্ট মরসুমে মন্টে কার্লো ও রোম মাস্টার্সে শিরোপা জেতেন তিনি। যদিও বার্সেলোনায় রানার্স আপ হন। কিন্তু এবার চোটের কারণে ক্লে-কোর্টের বড় অংশ মিস করতে হচ্ছে তাঁকে। উল্লেখ্য, ২০২৪ সালে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফরাসি ওপেনে প্রথম শিরোপা জেতেন আলকারাজ। এরপর ২০২৫ সালে সিনারের বিপক্ষে পাঁচ সেটের রুদ্ধশ্বাস ফাইনালে স্মরণীয় প্রত্যাবর্তন করে শিরোপা ধরে রাখেন তিনি। উইম্বলডন ও ইউএস ওপেনেও রয়েছে তাঁর একাধিক শিরোপা।

Post Views: 96

Continue Reading

Previous: পরীক্ষার হলে জোর করে খোলানো হল পৈতে, হাতের সুতো ! তুঙ্গে রাজনৈতিক তরজা
Next: অমিত শাহর হেলিকপ্টারের জন্য ম্যাচ স্থগিত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.