Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অমিত শাহর হেলিকপ্টারের জন্য ম্যাচ স্থগিত

অমিত শাহর হেলিকপ্টারের জন্য ম্যাচ স্থগিত

Online Desk এপ্রিল 25, 2026
Dumurjala.jpg

স্পোর্টস রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র হেলিকপ্টার নামার কারণে ডুমুরজলায় স্থগিত হয়ে গেল সি এবির এরিয়ান – টাউন ম্যাচ। সংশ্লিষ্ট দুই দলের কাছে এই ব্যাপারে আগাম কোনও খবরই দিতে পারেননি সি এবির কর্তারা। ফলে বিরক্ত দুই দলের কোচ, ক্রিকেটাররা।
প্রসঙ্গত, শনিবার, সিএবি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে এরিয়ান বনাম টাউন ক্লাবের ম্যাচ ছিল হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে। নির্ধারিত সময়েই এই ম্যাচ খেলতে দুই দল, দুই আম্পায়ার ও অবজারভার মাঠে পৌঁছে পৌঁছে গিয়েছিলেন। মাঠে পৌঁছে তাঁরা জানতে পারেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার নামার কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। অভিযোগ, আগে থেকে এই মর্মে কোনও রকম নোটিশ দেওয়া হয়নি।

হঠাৎ এই সিদ্ধান্তে দুই দলের কোচই তীব্র বিরক্তি প্রকাশ করেন। পরে অবজারভার জানান, রবিবার বারাসাতে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে। তবে সেই প্রস্তাবও নাকচ করে দেয় দুই দল। কারণ, বহু ক্রিকেটার নির্বাচনী ডিউটিতে যোগ দিতে যাবেন। ফলে ২৮ তারিখ পর্যন্ত ম্যাচ গড়ালে দল গঠন করাই কঠিন হয়ে পড়বে।

এরিয়ান কোচ শোভন মিত্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই ম্যাচের জন্য আমাদের পুরো সেট টিম ছিল। একটা নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। এখন ২৯ তারিখ ভোটের পর ম্যাচ হলে কজন প্লেয়ার পাব জানি না। এভাবে হলে যে কোনও দলই সমস্যায় পড়বে।”

Continue Reading

Previous: ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার আলকারাজের
Next: দ্বিতীয় দফার আগে শেষ রবিবার বঙ্গে প্রচারে ফের মোদী, নজরে বনগাঁ ও উত্তর কলকাতা

সম্পর্কিত গল্প

New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.