Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দ্বিতীয় দফার আগে শেষ রবিবার বঙ্গে প্রচারে ফের মোদী, নজরে বনগাঁ ও উত্তর কলকাতা

দ্বিতীয় দফার আগে শেষ রবিবার বঙ্গে প্রচারে ফের মোদী, নজরে বনগাঁ ও উত্তর কলকাতা

Online Desk এপ্রিল 25, 2026
modi-2.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামী ২৭ এপ্রিল। তার আগামী রবিবার এই পর্বের নির্বাচনের আগে শেষ রবিবার। আর এদিনেই রাজ্যে প্রচারের ঝাঁজ বাড়াতে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং উত্তর কলকাতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি রয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

বনগাঁ এমনিতেই মতুয়াগড় হিসেবে পরিচিত। ওপার বাংলা থেকে অনেকে উদ্বাস্তু হয়ে এদিকে এসে বনগাঁয় ঘাঁটি গেঁড়েছেন। সেখানে এসআইআর এর ফলে বহু মানুষের নাম বাদ গিয়েছে। ফলে নাগরিকত্ব নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে আশঙ্কা কাজ করছে। এই আবহে প্রধানমন্ত্রী বনগাঁয় সভা করে মতুয়াদের জন্য কী বার্তা দেন সেদিকে নজর থাকবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রধানমন্ত্রী সিএএ নিয়ে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশ্বাসবাণী শোনাতে পারেন। এ ছাড়া ওই দিনে কলকাতা উত্তরে রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার সারবেন তিনি।

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচন মোটের নির্বিঘ্নে মিটলেও দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন আয়োজন করা এখন প্রধান চ্যালেঞ্জ কমিশনের কাছে। এই আবহে শুক্রবার বারুইপুরে এবং পানিহাটিতে নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী। পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সমর্থনে সভা থেকে আরজি কর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন তিনি। পাশাপাশি বারুইপুরের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করেন মোদী। যা নিয়ে রাজনৈতিক মহলে তরজা চলছে। রবিবার প্রচারে এসে কী বার্তা দেন আপাতত সেদিকে নজর সবার।

Post Views: 94

Continue Reading

Previous: অমিত শাহর হেলিকপ্টারের জন্য ম্যাচ স্থগিত
Next: সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলা কি কাল হল কেজরিওয়লের! কি কারণে দল ছাড়ল চাড্ডারা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.