Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলা কি কাল হল কেজরিওয়লের! কি কারণে দল ছাড়ল চাড্ডারা

সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলা কি কাল হল কেজরিওয়লের! কি কারণে দল ছাড়ল চাড্ডারা

Online Desk এপ্রিল 25, 2026
arvind-kejriwal.png

ওঙ্কার ডেস্ক: আম আদমি পার্টির অভ্যন্তরীণ সংকট এক নাটকীয় মোড় নেয়, যখন দলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তার আগেই ভেঙে পড়ে সাংগঠনিক ঐক্য। দলীয় সূত্রে জানা যায়, একাধিক রাজ্যসভার সাংসদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ দানা বাঁধছিল। সেই প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেন।
কেজরিওয়াল নাকি নিজের বাসভবনে তাঁদের ডেকে পাঠিয়ে মতবিরোধ মেটানোর চেষ্টা করতে চেয়েছিলেন। এমনকি, অসন্তুষ্ট সাংসদদের উদ্দেশে একটি প্রস্তাবও রাখা হয়েছিল আপাতত সাংসদ পদ থেকে ইস্তফা দিলে ভবিষ্যতে তাঁদের পুনরায় মনোনয়ন দেওয়া হতে পারে। কিন্তু সেই আলোচনার সুযোগ আর তৈরি হয়নি। কারণ বৈঠকের আগেই একে একে ওই সাংসদরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। উল্লেখযোগ্যভাবে, শুরুতে তাঁরা কেউই একজোট হয়ে পরিকল্পনা করেননি। প্রত্যেকে আলাদা ভাবে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে পরিস্থিতির দ্রুত পরিবর্তনে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া হয় এবং দলবদলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
দলত্যাগী নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দলের অভ্যন্তরে মতপার্থক্য চলছিল। বিশেষ করে নেতৃত্বের সিদ্ধান্ত, সাংগঠনিক সমন্বয়ের অভাব এবং গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাগুলি ক্ষোভ বাড়িয়ে তুলেছিল। এর ফলে নেতৃত্বের উপর আস্থা ক্রমশ কমতে থাকে। আরও জানা যায়, কয়েকজন সাংসদ দীপাবলির আগেই দলবদলের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন। পাশাপাশি, কেজরীবালের ডাকা বৈঠকে তাঁদের উপর ইস্তফার চাপ তৈরি হতে পারে এই আশঙ্কাও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

Post Views: 61

Continue Reading

Previous: দ্বিতীয় দফার আগে শেষ রবিবার বঙ্গে প্রচারে ফের মোদী, নজরে বনগাঁ ও উত্তর কলকাতা
Next: সম্পর্কে জড়ান বিবাহিত পুরুষের সঙ্গে, ‘পথের কাঁটা’ সরাতে প্রেমিকের স্ত্রী ও ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.