Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ১০,০০০ মিটার দৌড়ে পদক জয়ের নজির গুলবীর সিং-এর

কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ১০,০০০ মিটার দৌড়ে পদক জয়ের নজির গুলবীর সিং-এর

Online Desk জুলাই 29, 2026
gulveer.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম ভারতীয় পুরুষ হিসেবে কমনওয়েলথ গেমসে ১০,০০০ মিটার দৌড়ে পদক জিতলেন গুলবীর সিং। তিনি রুপো জয় করে ইতিহাস গড়েছেন মঙ্গলবার। এদিন গ্লাসগোয় আলেকজান্ডার স্টেডিয়ামে প্রবল বৃষ্টির মধ্যেই শুরু হয় ১০,০০০ মিটার দৌড়ের ফাইনাল। সেই প্রতিযোগিতায় ইতিহাস গড়েন ২৬ বছর বয়সী গুলবীর। শেষ ৪০০ মিটারে অস্ট্রেলিয়ার কাই রবিনসন এগিয়ে যান, তাতে দুরন্ত স্প্রিন্টে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন ভারতীয় অ্যাথলিট।

গুলবীর সিং মাত্র ২৭ মিনিট ৪৯.৭৮ সেকেন্ডে দৌড় শেষ করেন। রুপো জিতে দেশকে গর্বিত করেন তিনি। এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পান আইল অব ম্যানের ডেভিড মুলার্কি। এদিকে ভারোত্তোলনে মহিলাদের ৬৯ কেজি বিভাগে ২২১ কেজি মোট ওজন তুলে রুপো জিতেছেন হরজিন্দর কউর। স্ন্যাচে ১০১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২০ কেজি তুলে দ্বিতীয় হন তিনি। বক্সিংয়ে পুরুষদের ৫৫ কেজি বিভাগে জামদুমণি সিং ম্যান্ডেংবাম, মহিলাদের ৬০ কেজিতে প্রিয়া ঘাংঘাস এবং ৫৪ কেজিতে প্রীতি পাওয়ার সেমিফাইনালে উঠেছেন।

প্রসঙ্গত, মহিলাদের ৬৫ কেজি বক্সিংয়ে ইংল্যান্ডের সাচা হিকির কাছে পরাজিত হন পারভিন হুডা। পুরুষদের ৯০ কেজি বিভাগে স্কটল্যান্ডের রবার্ট ম্যাকনালটির কাছে হার স্বীকার করেন ভারতের কপিল পোখারিয়া। এ ছাড়া অ্যাথলেটিক্সে মহিলাদের হাই জাম্পে পূজা সিং অষ্টম হন। তিনি ১.৭৭ মিটার লাফ দেন। পুরুষদের ৪০০ মিটার হিট থেকে সেমিফাইনালে উঠেছেন বিশাল টিকে। সাঁতারে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনাল থেকে ছিটকে যান শ্রীহরি নটরাজ।

Post Views: 10

Continue Reading

Previous: খুনের প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী
Next: প্রতিবাদীদের হেনস্তার অভিযোগ, ফের অবস্থানে বসার হুঁশিয়ারি সিজেপির

সম্পর্কিত গল্প

cjp-protest.jpg

মোদী সরকারকে কোণঠাসা করতে ফের সক্রিয় সিজেপি, কৃষক-ছাত্র-যুবদের এক মঞ্চে এনে লড়াই জোরদার করার পরিকল্পনা

Online Desk জুলাই 29, 2026
SUVENDU.jpg

গুরুপূর্ণিমার সকালে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 29, 2026
Subrata-.jpg

খুনের প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী

Online Desk জুলাই 29, 2026

You may have missed

cjp-protest.jpg

মোদী সরকারকে কোণঠাসা করতে ফের সক্রিয় সিজেপি, কৃষক-ছাত্র-যুবদের এক মঞ্চে এনে লড়াই জোরদার করার পরিকল্পনা

Online Desk জুলাই 29, 2026
SUVENDU.jpg

গুরুপূর্ণিমার সকালে ফের বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 29, 2026
Subrata-.jpg

খুনের প্রমাণ লোপাটের অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী

Online Desk জুলাই 29, 2026
misir-besra.png

এক কোটির মাথার দাম! অবশেষে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.