স্পোর্টস ডেস্ক : ঘোর বিপাকে বাংলাদেশ। নিরাপত্তার ‘অজুহাতে’ জাতীয় দলকে ভারতে না পাঠানোর এই ‘নাটক’ আর সহ্য করতে রাজি নয় আই সি সি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্বকাপ। তাই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির শেষ পর্বে এ বার কড়া পদক্ষেপ করল তারা। ম্যাচ সরানোর আশায় জল ঢেলে বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিল আই সিসি ২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।মুস্তাফিজ়ুর-লিটনরা না খেললে তাঁদের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। আই সিসি র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের পরেই থাকা স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ, সবদিক থেকেই এখন বিপাকে বাংলাদেশ। ৭২ ঘণ্টার মধ্যে যদি বাংলাদেশ তার সিদ্ধান্ত না বদলায়, তা হলে তাদের ছাড়াই বিশ্বকাপ আয়োজনের পথে হাঁটবে আই সি সি। আর বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতির মুখেও পড়বে বাংলাদেশ। তারা শনিবারের বৈঠকে জানায় শ্রীলঙ্কাতে আয়ারল্যান্ডের গ্রুপে খেলবে আর আয়ারল্যান্ড যাতে কলকাতায় সি গ্রূপে এসে খেলে। তবে তাঁদের দাবি নাকচ করা হয়।
