Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিনুশার শতরানে ড্র টেস্ট, সিরিজ পেলেও লজ্জা ভারতের

দিনুশার শতরানে ড্র টেস্ট, সিরিজ পেলেও লজ্জা ভারতের

Online Desk আগস্ট 28, 2026
Test.jpg

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেটাররা হাত মিলিয়ে ম্যাচের সমাপ্তি ঘোষণা করলেন।
দুই দলের লড়াই শেষ হলো ড্র-তে! বড় রান না পেলেও উইকেটে টিকে থেকে দিনুশাকে যোগ্য সঙ্গ দিলেন লোয়ার অর্ডারের কেশরা নুয়ান্থা, লাহিরু কুমারারা। ২১৬ রানে লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে শ্রীলঙ্কা। তখন প্রায় শেষ হয়েই এসেছে পঞ্চম দিনের খেলা। তাই বাধ্য হয়ে ড্রয়ের পথে হেঁটে হাত মেলান দুই দলের ক্রিকেটাররা। ১-০ ফলে সিরিজ় জিতলেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বড় ধাক্কা খেল ভারত। ভারতকে উড়িয়ে দেয় সোনাল দিনুশার তৃতীয় টেস্ট সেঞ্চুরি!

চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে সোনাল দিনুশা! মাত্র ৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি—ব্যাট হাতে ধারাবাহিকভাবে নজর কেড়েছেন এই তরুণ শ্রীলঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন তারকার উত্থানের ইঙ্গিত দিচ্ছেন সোনাল দিনুশা!মাত্র চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কা পঞ্চম দিনে যে লড়াইটা করল, তা হলে কলম্বো টেস্টের ফলাফল ড্র হলেও শ্রীলঙ্কার কাছে এটি নৈতিক জয়। শ্রীলঙ্কার তিনটি উইকেট তুলতে গোটা দিন ভারতকে বল করতে হল। তা-ও শেষ উইকেটটি ফেলতে পারল না তারা।শ্রীলঙ্কা দিন শুরু করেছিল ২২৯/৬ স্কোরে। সোনাল দিনুশা ছাড়া আর কেউ ছিলেন না বলার মতো। টেলএন্ডারদের নিয়েই সারা দিন ধরে লড়াই করলেন দিনুশা। দিনের শেষে তিনি অপরাজিত থাকলেন ১৩৩ রানে। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে এটি তাঁর তৃতীয় শতরান। একটিও রান না করে ২৪ বল খেলে অপরাজিত থাকলেন অসিতা ফার্নান্ডো। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৪২৯/৯ স্কোরে শেষ করল।এলিট লিস্টে ঢুকে পড়েছেন দিনুশা। এর আগে কুমার সাঙ্গাকারা এবং দিমুথ করুণারত্নে দুই টেস্টের সিরিজ়ের চার ইনিংসেই পঞ্চাশের বেশি রান করেছিলেন। শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন দিনুশা।

ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ের চার ইনিংসেই পঞ্চাশের বেশি রান করা ব্যাটারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন দিনুশা। ভারতের বিরুদ্ধে এই নজির গড়া দ্বিতীয় ব্যাটার হলেন তিনি। এর আগে ২০০০ সালে জ়িম্বাবোয়ের ভারত সফরে অ্যান্ডি ফ্লাওয়ার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।সিরিজ ভারত জিতলেও শ্রীলঙ্কার লড়াই অমর হয়ে থাকবে।

Post Views: 37

Continue Reading

Previous: বিপর্যয়ের মাঝে চিনে ৫.১ মাত্রার ভূমিকম্প, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে
Next: প্রথম ভারতীয় হয়ে গ্র্যান্ড চেস ট্যুরে খেতাব জিতে উৎফুল্ল প্রজ্ঞানানন্দ

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.