Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ফিট পাথিরানা রবিবার নাইট জার্সিতে লখনউ ম্যাচে

ফিট পাথিরানা রবিবার নাইট জার্সিতে লখনউ ম্যাচে

Online Desk এপ্রিল 25, 2026
WhatsApp-Image-2026-04-25-at-16.06.24.jpeg

স্পোর্টস ডেস্ক: রবিবার লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে লখনউর ঘরের মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে অর্থাৎ ১০ নম্বরে নাইটরা। একইসঙ্গে লখনউ ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। স্বাভাবিক ভাবে দুটো দলের কাছেই ম্যাচটা গুরুত্বপূর্ণ। জয় ছাড়া গতি নেই। তবে নাইট দলের কাছে খুশির খবর শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা ফিট হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন রবিবারই মাঠে নামবেন তিনি। তার রহস্যময় ডেলিভারি আর গতি টি২০ ক্রিকেটে বেশ কার্যকরী আর নাইটদের বোলিং সমস্যায় গোটা টুর্নামেন্টে ভুগতে হয়।শ্রীলঙ্কা ক্রিকেটের সব ফিটনেস নিয়ম মেনে তবেই দলে যোগ দিয়েছেন পাথিরানা। দেরিতে যোগ দিলেও, এখন পুরোপুরি ফিট তিনি। কলকাতায় এসে ইডেন গার্ডেন্সে দলের সঙ্গে আগে থেকেই নেটে অনুশীলন শুরু করেন।লখনউতে অনুশীলনের সময় টানা ইয়র্কার করতে দেখা গিয়েছে তাঁকে। ডোয়েন ব্র্যাভো , শেন ওয়াটসন ও টিম সাউদির তত্ত্বাবধানে প্রস্তুতি নিয়েছেন তিনি। ফলে সরাসরি একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।একাদশে সর্বোচ্চ চার জন বিদেশি খেলোয়াড় রাখা যায়। তাই পাথিরানাকে খেলাতে গেলে একজন বিদেশিকে বাদ দিতেই হবে।

সম্ভাবনা রয়েছে, টিম সেইফার্টকে বসতে হতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলোতে তিনি অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করলেও সেই জুটি সফল হয়নি। ব্যাট হাতে সেইফার্ট প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাই তাঁকে বেঞ্চে দেখা যেতে পারে।যদি সেইফার্ট বাদ পড়েন, তা হলে বিদেশি কোটায় পাথিরানার জায়গা নিশ্চিত হবে। তার সঙ্গে ১৫০ কিমি গতির তরুণ ভারতীয় পেসার কার্তিক ত্যাগীর জুটি কেমন জমে, সেটাও দেখার বিষয়।

দ্বিতীয় জয়ের খোঁজে নাইটরা
এই ম্যাচটা পাথিরানার জন্যও গুরুত্বপূর্ণ। ২০২২ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হলেও চোট আর অনিয়মিত ফর্মের জন্য ছন্দ হারিয়েছিলেন তিনি। তাঁর বোলিং অ্যাকশনের জন্য অনেকেই তাকে ‘বেবি মালিঙ্গা’ বলে ডাকেন।পাথিরানাকে সঙ্গে নিয়ে এ বার দ্বিতীয় জয়ের খোঁজে নামবে তিন বারের চ্যাম্পিয়ন দল।

Post Views: 74

Continue Reading

Previous: সম্পর্কে জড়ান বিবাহিত পুরুষের সঙ্গে, ‘পথের কাঁটা’ সরাতে প্রেমিকের স্ত্রী ও ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন
Next: ভোটের আগেই নোয়াপাড়ায় বিস্ফোরণ! ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা

সম্পর্কিত গল্প

Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026

You may have missed

Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.