Skip to content
জুলাই 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
messi.png

স্পোর্টস ডেস্ক: সম্ভবত দেশের জার্সিতে বিশ্বমঞ্চে তাঁর শেষ ম্যাচ। সেজে উঠছে মঞ্চ। বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। সেখানে ছিলেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তেও। হাসিমুখে স্পেনের কোচ বলেন, ‘ছোটবেলা থেকেই আমাকে বাকিদের সম্মান করতে এবং তাঁদের কথা শুনতে শেখানো হয়েছে। আমাদের একটু কিছু শেখা উচিত।’
স্পেনের কোচের দাবি, বিশ্বকাপের ফাইনালে ওঠাই বড় কৃতিত্ব। ম্যাচটা উপভোগ করতে চায় তাঁরা। আর্জেন্টিনাকে রুখে ট্রফির লক্ষ্যে নিজেদের উজাড় করে দিতে চায়। স্পেনের কোচ বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ জেতার মতো পরিস্থিতিতে থাকা। ফাইনালে ওঠা। আমি প্রত্যেক বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হারতে রাজি আছি। তবে ফাইনালে উঠে খেতাবের লড়াইয়ে থাকতে চাই। আমাদের শক্তি কাজে লাগিয়ে মুহূর্তটা উপভোগ করতে চাই।’ মেসির প্রশংসা করেন ফুয়েন্তে। তবে পাশাপাশি জানান, ইয়ামালের ওপর কোনও বাড়তি চাপ সৃষ্টি করতে চান না। তাঁকে নিজের মতো ছেড়ে দেন তিনি। এই প্রসঙ্গে ফুয়েন্তে বলেন, ‘মেসি অসাধারণ প্রতিভা। তরুণ ফুটবলারদের উদাহরণ। লামিনেকে নিজের মতো হতে দিতে হবে। আমরা সেটার জন্য ওকে সবরকমের সাহায্য করি। ওকে আমরা যেভাবে দেখে এসেছি, সেভাবেই দেখতে চাই।’
এদিকে মেসি বলেছেন, “গত বারের বিশ্বকাপ ফাইনাল ইতিমধ্যেই খেলে ফেলেছি। আমার কাছে ওই ম্যাচ সে দিনই শেষ হয়ে গিয়েছে।আমরা সকলেই আবেগ দিয়ে ফুটবল খেলতে খেলতে বড় হয়েছি। যেখানেই থাকি না কেন, সব সময়ে খেলতে চাই, মজা করতে চাই এবং উপভোগ করতে চাই। সেটা স্কুল হোক, রাস্তা হোক বা কোনও দলের হয়েই হোক। ছোটবেলায় সকলেই পাড়ায় ফুটবল খেলে বড় হয়েছি।কখনওই কেউ চাপ নিয়ে ভাবিনি। আমাদের মনে হয়েছে, খেলা এবং ভাল সময় কাটানো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা লড়াকু দল। আমরা জিততে চাই। কিন্তু এটা দলগত খেলা। বিপক্ষ কোনও কোনও দিন ভাল খেলে দেবে। আপনি সব সময় জিততে পারবেন না। ছোটবেলায় শিখেছিলাম, জয়ের চেয়ে বেশি বার হারতে হবে। এটাই আমাকে ফুটবলার এবং মানুষ হিসাবে বড় করে তুলেছে।”

Post Views: 27

Continue Reading

Previous: ২১ জুলাই উদযাপনে এগিয়ে আরও এক দল; তৃণমূলের হাত ছেড়ে এবার শহিদ দিবস পালনে কাকলিরা
Next: সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

সম্পর্কিত গল্প

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026

You may have missed

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.