Skip to content
জুলাই 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। ৮৯ বছর বয়সে বার্বাডোজে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, ইংল্যান্ড ক্রিকেটের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, ইশান্ত শর্মা এবং অজিঙ্কা রাহানেরা শোকপ্রকাশ করেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিসিসিআই লেখে, “স্যার গারফিল্ড সোবার্সের মৃত্যুতে বিসিসিআই গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ক্রিকেটের সত্যিকারের আইকন এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর অসাধারণ কৃতিত্ব, ক্যারিবিয়ান ক্রিকেটে দীর্ঘস্থায়ী প্রভাব এবং বিশ্ব ক্রিকেটে অপূরণীয় অবদান চিরকাল মনে থেকে যাবে। তাঁর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে”। ইংল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, “সর্বকালের সেরাদের অন্যতম। স্যার গারফিল্ড সোবার্স চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন”।
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর সোবার্সকে “এক এবং অদ্বিতীয়” বলে উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সচিন সোবার্সের মৃত্যুতে তাঁর দুঃখ প্রকাশ করেন এবং বেশ কিছু স্মরণীয় মুহূর্তের কথা তুলে ধরেন। তার মধ্যে ছিল ২০০৩ সালের বিশ্বকাপে সোবার্সের হাতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ট্রফি নেওয়া এবং তাঁর শততম সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার পর সোবার্সের শুভেচ্ছা বার্তা। সচিন লিখেছেন, “স্যার গ্যারি যে আর নেই, এটা মেনে নেওয়া খুব কঠিন। আমি আমাদের পুরনো স্মৃতিগুলোর কথাই ভাবছি, ২০০৩ বিশ্বকাপে ওঁর হাত থেকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ট্রফি নেওয়া থেকে শুরু করে আমার সেঞ্চুরির মাইলফলকের পর ওঁর উষ্ণ অভিনন্দন। উনি সবসময় অসাধারণ সৌজন্য দেখাতেন।”
উল্লেখ্য, ব্যাটার হিসেবে সোবার্সের কৃতিত্ব কিছু কম নয়। মাত্র ১৬ বছর বয়সে বারবাডোজ দলের হ্যয়ে খেলে নিজের জাত চেনান সোবার্স। ১৭ বছর বয়সে ১৯৫৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক টেস্টের ৪ উইকেট নেন, ব্যাটে করেন অপরাজিত ১৪ ও ২৬ রান করেন ৯ নম্বরে ব্যাট করতে নেমে। ১৯৫৮ সালে মাত্র ২১ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দেন। সোবার্সের ওই ইনিংসে ছিল ৩৮ বাউন্ডারি, কোনও ছক্কা ছিল না। তিনিই প্রথম ব্যাটার যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয় বলে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। ১৯৭৪য়ে সোবার্স যখন শেষ টেস্ট খেলেন, তখন ব্যাটে তাঁর রান ছিল ৮০৩২।

Post Views: 22

Continue Reading

Previous: কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও
Next: পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
rioiogu-hio.png

২১ জুলাই উদযাপনে এগিয়ে আরও এক দল; তৃণমূলের হাত ছেড়ে এবার শহিদ দিবস পালনে কাকলিরা

Online Desk জুলাই 18, 2026

You may have missed

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.