Skip to content
জুলাই 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। রেলওয়ে এফসিকে ১- ০ গোলে হারালো টিম লাল হলুদ। ম্যাচের একমাত্র পেনাল্টি থেকে গোল করেন জেসিন টিকে। আগের ম্যাচে পিভি বিষ্ণু দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন। তবে রেলওয়ে এফসির বিরুদ্ধে তিনি মাঠে ছিলেন না। ফলে ইস্টবেঙ্গলের আক্রমণের মূল দায়িত্ব এসে পড়ে জেসিনের উপর।
প্রথমার্ধে ম্যাচে ফলাফল ছিল গোলশুন্য। সেকেন্ড হাফে একা দায়িত্ব সামলাতে হলেও নিজের কাজ যথেষ্ট ভালভাবেই করেছেন জেসিন । দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল পায় ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসিন টিকে। ম্যাচে ফেরত আসার চেষ্টা করে রেলওয়ে। তবে সজাগ লাল-হলুদ রক্ষণে ফাটল তৈরি হয়নি। তবে দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে বিনো জর্জের ছেলেরা এগিয়ে ছিলেন। মাঝমাঠের প্রাধান্য নিয়েই খেলেন তাঁরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান জেসিন। ৭৫ মিনিটে দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয় ইস্টবেঙ্গলের। এরপর কোনও গোল না হলেও কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

Post Views: 19

Continue Reading

Previous: সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের
Next: ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

সম্পর্কিত গল্প

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
rioiogu-hio.png

২১ জুলাই উদযাপনে এগিয়ে আরও এক দল; তৃণমূলের হাত ছেড়ে এবার শহিদ দিবস পালনে কাকলিরা

Online Desk জুলাই 18, 2026

You may have missed

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.