স্পোর্টস ডেস্ক: যুবভারতীতে গতবছর ১৩ ডিসেম্বর লিওনেল মেসি আসার ঘটনা কলঙ্কজনকদিন গোটা বিশ্বের কাছে। এবারে রাজ্যে পালাবদলের পরে ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু দত্ত। এদিন তিনি বিশ্বকাপ ফাইনালে মেসির ম্যাচ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রতে গেছেন। ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতির জন্য ভারত এবং বাংলাদেশ সফরে আসার কথা। দলের সঙ্গে আসবেন মেসিও। তবে ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। ফলে মেসির ভারত-বাংলাদেশ সফরের দিন এখনই চূড়ান্ত হওয়া সম্ভব নয়।
শতদ্রু ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। মেসির টিমের সঙ্গে তাঁর কয়েক দফা বৈঠকও হয়েছে। জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। ফলে ভাল কিছু আশা করতেই পারেন মেসিভক্তেরা। এরপর নিজের ফেসবুক ওয়ালে একটি ‘গোট’-এর ইমোজি দেন শতদ্রু। পাশে আর্জেন্টিনার পতাকা। যার ফলে কারোর বুঝতে অসুবিধা হয়নি কার দিকে ইঙ্গিত করছেন। তবে একই পোস্টে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি ব্রাজিলের পতাকাও রয়েছে। অর্থাৎ, মেসি ছাড়াও কোনও ব্রাজিলীয় তারকাকেও আনার চেষ্টায়।
নিউইয়র্ক বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইন থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানে ভারতে মেসির সফর কেন্দ্রিক একটি ঘটনার উল্লেখ করেন। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু শনিবার প্রায় চার ঘণ্টা আগে করা শতদ্রুর পোস্টে আবার নড়চড় বসে মেসি ভক্তরা। সেখানে নিউইয়র্কের টাইমস স্কোয়ারের সামনে দুটো ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। প্রথম ছবিতে আর্জেন্টিনার পতাকা হাতে শতদ্রু। দ্বিতীয় ছবিতে মেসি এবং ডি পলের পোস্টারের সামনে দাঁড়িয়ে দুই হাতে ভিকট্রি সাইন। পেছনে মেসিদের পোস্টারে লেখা, ‘আবার ইতিহাস?’ সেই পোস্টের ক্যাপশনে শতদ্রু লেখেন, ‘নেভার সে নেভার। আসছে বছর…’। এছাড়াও একটি রিল পোস্ট করেন। তার ক্যাপশনে লেখেন, ‘ওয়ান মোর টাইম।’ অর্থাৎ, ‘আরও একবার’। বিশ্বকাপের মধ্যে তাঁর এই পোস্ট জল্পনা বাড়াচ্ছে।যদিও রাজ্যতে পরিবর্তনের পরে শতদ্রু জানিয়েছিলেন মেসিকে তিনি আনবেনই।