Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • আমিরশাহিকে হারিয়ে রবিবার ভারত ম্যাচে প্রত্যাবর্তনের আশায় পাকিস্তান

আমিরশাহিকে হারিয়ে রবিবার ভারত ম্যাচে প্রত্যাবর্তনের আশায় পাকিস্তান

Online Desk সেপ্টেম্বর 18, 2025
thumb_61246-1-1.jpg

স্পোর্টস ডেস্ক :সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জিতে সুপার ফোরে আবার ভারতের মুখোমুখি পাকিস্তান। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার কাছে প্রথম ম্যাচে হার অতীত। সুপার ফোরে‌ নামার আগে হুঙ্কার সলমন আঘার। দাবি করেন, তাঁর দল যেকোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সমস্যা বেড়েই চলেছে। পহেলগাঁও জঙ্গিহানার পর ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি ওঠে। কিন্তু বিসিসিআই জানিয়ে দেয়, ম্যাচ হবে। সাত উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। ম্যাচের পর পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচের পরে প্রেজেন্টেশন সেরেমনি বয়কট করে তার জবাব দেয় পাকিস্তান। প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয়দের সমালোচনা করে। নিয়ম ভঙ্গের জন্য অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করে পিসিবি। তাঁকে বরখাস্ত করার দাবি তোলে। আইসিসি সেই দাবি খারিজ করে দেওয়ায় নাটক বাড়ে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন বাতিল করে দেয় পাকিস্তান।

এখানেই সমস্যার সমাধান হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি‌ ম্যাচ বয়কট করার হুমকি দেয় পাকিস্তান। টসের নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেও দুবাই মেরিনা হোটেল ছাড়েনি পাকিস্তানের ক্রিকেটাররা। যার ফলে ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। ভারতের পর আরব আমিরশাহির বিরুদ্ধেও সমস্যায় পড়ে পাকিস্তানের ব্যাটিং। ১২৮ রানে ৮ উইকেট হারায়। আবারও শেষদিকে জ্বলে ওঠেন শাহিন আফ্রিদি। তাঁর ১৪ বলে ২৯ রান পাকিস্তানকে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে পৌঁছে দেয়। কিন্তু বোলারদের দাপটে ৪১ রানে আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান।

জিতলেও পাক অধিনায়ক জানিয়ে দেন, তাঁদের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয়বার নামার আগে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। সলমন বলেন, ‘আমরা জিতেছি। তবে মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এটাই চিন্তার বিষয়। আমরা এখন কোনওক্রমে ১৫০ করছি। মাঝের ওভারগুলোতে ভাল ব্যাট করতে পারলে, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা ১৭০ রান পর্যন্ত পৌঁছতে পারব। শাহিন অনেক উন্নতি করেছে। বল হাতে বরাবরই ভাল।’

Continue Reading

Previous: পুজোয় এবারে ডেস্টিনেশন হোক রিটাবাণী
Next: এবারে জাপানি স্ট্রাইকার নিয়ে সাফল্যর আশায় ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-7.webp

উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.