Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারে জাপানি স্ট্রাইকার নিয়ে সাফল্যর আশায় ইস্টবেঙ্গল

এবারে জাপানি স্ট্রাইকার নিয়ে সাফল্যর আশায় ইস্টবেঙ্গল

Online Desk সেপ্টেম্বর 18, 2025
s

স্পোর্টস ডেস্ক :কয়েকদিন আগেই গত ডুরান্ড কাপের নায়ক গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়সকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এবারে দিমির জায়গায় জাপানের স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে সই করিয়ে নিল লাল-হলুদ। ইউরোপ-জাপান-অস্ট্রেলিয়া মিলিয়ে গোল করার ধারাবাহিকতা জাপানের কাশিওয়া রেইসল ক্লাবে। ২০০৯ সালে পাড়ি দেন স্পেনে। খেলে ফেলেন জিরোনা এফসি, রিয়াল জারাগোজা ‘বি’, সেভিয়া, এবং সেভিয়া সিনিয়র দলের হয়েও মাঠে নামেন রিয়াল বেতিসের বিরুদ্ধে এক হাইভোল্টেজ ডার্বিতে। বেলজিয়ামের কেএএস ইউপেন ভ্যালেন্সিয়ার রিজার্ভ দলের হয়ে খেলেন।২০১৪ সালে জাপানে ফিরে এসে খেলেন আলবিরেক্স নিইগাতা, জেফ ইউনাইটেড, শোনান বেলমারে ও শিমিজু এস-পালসের মতো ক্লাবে। পরে অস্ট্রেলিয়ার অ্যাডেলেড ইউনাইটেড এবং ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে নিজের জাত চেনান গোল করে।

ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়ে এই জাপানি ফুটবলার জানালেন,’ক্লাবের অসাধারণ ইতিহাস রয়েছে। অসংখ্য সমর্থক ছড়িয়ে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এশিয়ার ফুটবলে খুবই জনপ্রিয়। এই আইকনিক ক্লাবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আসন্ন টুর্নামেন্টগুলো জিততে সাহায্য করব। আমার দেশের কয়েকজন ইস্টবেঙ্গলের জার্সিতে সাফল্য পেয়েছে। আমি ওদের পদাঙ্ক অনুসরণ করতে চাই। জয় ইস্টবেঙ্গল।’ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বললেন,’হিরোশি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ সেন্টার ফরোয়ার্ড। ওর খেলার স্টাইলের সঙ্গে জুড়ে রয়েছে শরীরের উপস্থিতি। শূন্যে বল দখলের লড়াই জিততে অত্যন্ত দক্ষ। ভয়ঙ্কর ফিনিশার হিসেবে ওর সুনাম রয়েছে। একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।”

Post Views: 157

Continue Reading

Previous: আমিরশাহিকে হারিয়ে রবিবার ভারত ম্যাচে প্রত্যাবর্তনের আশায় পাকিস্তান
Next: উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে বিচ্ছিন্ন একাধিক গ্রাম, নিখোঁজ ১০

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.