Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নু স্টেডিয়ামের একটি অংশ মেসির নামে

নু স্টেডিয়ামের একটি অংশ মেসির নামে

Online Desk মার্চ 28, 2026
a-2.jpeg

স্পোর্টস ডেস্ক: মিয়ামি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল‌ মেসির মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। তবে সেই পালক জুড়তে চলেছে মেসির ক্লাব ইন্টার মিয়ামির সৌজন্যে। মিয়ামির ক্লাব কর্তৃপক্ষ মেসিকে বিশেষভাবে সম্মানিত করতে চলেছেন, ফুটবলের রাজপুত্রের নামে ক্লাবের নতুন নু স্টেডিয়ামের একাংশ বিশ্ববাসীর কাছে তুলে ধরে। ৪ এপ্রিল অস্টিন এফসির বিরুদ্ধে মেজর লিগ সকারের ম্যাচ খেলার দিন ইন্টার মিয়ামি নতুন স্টেডিয়ামের উদ্বোধনের সময় মেসির নামে স্ট্যান্ডের প্রকাশ ঘটিয়ে।

ইন্টার মিয়ামির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,‌ ‘‌ক্লাব দলের কিংবদন্তী ১০ নম্বর জার্সির ফুটবলার ও অধিনায়ক লিও মেসির নামে স্টেডিয়ামের একাংশ স্ট্যান্ড উপহার দিতে পেরে গর্বিত। ঐতিহ্যের কথা ভাবলে বলতে হয়, এই ধরনের সম্মান জানানো হয় অতীতের তারকাদের অবদানের কথা স্মরণ রেখে। তাঁদের প্রতি আবেগে, ভালবাসায়। কিন্তু মেসির ব্যাপারটা সেদিক থেকে একবারেই আলাদা। এই সম্মান বর্তমানকে ঘিরে। এমন একজন যিনি ফুটবলকে সমৃদ্ধ করেছেন। ইন্টার মিয়ামিকে গর্বিত করেছেন আকাশচুম্বি সাফল্য এনে দিয়ে। মেসি যখনই মাঠে নামেন, তখনই সেই অনুভূতিটা হয়। কোনও একজনকে স্বীকৃতি দেওয়ার অর্থ, তাঁর খেলোয়াড় জীবনের শেষ নয়, বরং আরও এগিয়ে চলার প্রেরণা জোগানো। মেসির জন্য সেই শুভেচ্ছায় জড়িয়ে থাকছে এই উপহারে।’‌

মেসির নামে নতুন স্টেডিয়ামের লোয়ার লেভেলের ১১৭-‌১২১ ও ওপরের লেভেলের ২১৭-‌২২৩ সেকশনটা শোভা পাবে ৪ এপ্রিল থেকে। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগদানের পর থেকে মেসি ক্লাবকে ট্রফিতে ভরিয়ে দিয়েছেন। সেই মরশুমে বর্ধিত লিগস কাপ ট্রফি ছাড়াও ২০২৪ সাপোর্টার্স শিল্ড ও ২০২৫য়ে এমএলএস কাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মেসি নেতৃত্ব দিয়ে। এবং ২০২৫য়ে একমরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ইন্টার মিয়ামিকে চ্যাম্পিয়ন করার রেকর্ড গড়েন। এছাড়া ২০২৪ ও ২৫ মরশুমে পরপর দু’‌বছর টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কারও জেতেন মেসি।

মেসির নামে নতুন স্ট্যান্ড উদ্বোধনের দিন ওই অংশে বসা সমর্থকদের যেমন একটা বিশেষ মুহূর্তের ও অনুভূতির অভিজ্ঞতা হবে, তেমন পাবেন বিশেষ উপহার, যা সারাজীবন তাঁরা মনে রাখবেন। জানিয়েছেন ইন্টার মিয়ামির ক্লাব কর্তারা

Post Views: 109

Continue Reading

Previous: শনিবার থেকে শুরু ১৯ তম আইপিএল, শুরুতেই বিরাট ঝড় দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা
Next: রবিবারেও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন…

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.