Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শনিবার থেকে শুরু ১৯ তম আইপিএল, শুরুতেই বিরাট ঝড় দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা

শনিবার থেকে শুরু ১৯ তম আইপিএল, শুরুতেই বিরাট ঝড় দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা

Online Desk মার্চ 28, 2026
2.jpeg

স্পোর্টস ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। ১৯তম এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে নানা আবেগ, প্রত্যাশা এবং উত্তেজনা। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির ঝলক টি২০ ক্রিকেটে আরও একবার দেখার অপেক্ষায় দর্শকরা।উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তবে শুধুই ক্রিকেট নয়, আবেগও ঘিরে রেখেছে এই ম্যাচকে। গত মরশুমে ট্রফি সেলিব্রেশনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, যা এবারের শুরুটা কিছুটা হলেও ভারাক্রান্ত।সে’ কারমেই যেমন উদ্বোধনী অনুষ্ঠান হবে না। তেমনই গ্যালারিতে প্রাণ যাওয়া ১১ সমর্থকের জন্য আরসিবি রাখবে গ্যালারিতে ফাঁকা আসন। নীরবতা দিয়েই শুরু হবে ম্যাচও। দুই দলই কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে শুরু করছে তাদের অভিযান। আরসিবির বোলিং বিভাগে ঘাটতি থাকলেও ব্যাট হাতে বিরাট কোহলি, রজত পাতিদার, টিম ডেভিডরা ভরসা। অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপে ট্রাভিস হেড, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেনদের ওপর নজর থাকবে।আইপিএলের সবচেয়ে সফল দলগুলিও এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা নিজের ফর্মে ফিরতে এবং দলকে ষষ্ঠ খেতাব এনে দিতে বদ্ধপরিকর। চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে এখনও সবচেয়ে বড় আকর্ষণ ধোনি-এটাই কি তাঁর শেষ আইপিএল, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কলকাতা নাইট রাইডার্সও নতুন করে দল গুছিয়ে ফের লড়াইয়ে ফিরতে প্রস্তুত। এছাড়াও তরুণ ও আনক্যাপড ক্রিকেটারদের জন্য এই মঞ্চ বড় সুযোগ হয়ে উঠতে চলেছে। নতুন প্রতিভার উত্থান এবং অভিজ্ঞদের দাপট-এই দুইয়ের লড়াইয়ে আগামী ৬৫ দিন ক্রিকেট দুনিয়া থাকবে উৎসবের আমেজে।সব মিলিয়ে, তারকা ও তারুণ্যের মেলবন্ধনে আইপিএল ২০২৬ আবারও প্রমাণ করতে চলেছে কেন এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ।

Post Views: 108

Continue Reading

Previous: বিশ্বকাপের ভরাডুবির পরে আবার বিতর্কতে বাবর
Next: নু স্টেডিয়ামের একটি অংশ মেসির নামে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.