Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • খেলা নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল সল্টলেকে

খেলা নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল সল্টলেকে

Online Desk সেপ্টেম্বর 29, 2023
WhatsApp-Image-2023-09-29-at-10.48.55.jpeg

স্পোর্টস ডেস্ক : খেলা নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন নানা সিনেমা। এবার সেই খেলা সংক্রান্ত সিনেমা নিয়ে অভিনব ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে দেশ এবং বিদেশের নানা খেলা বিষয়ক সিনেমা দেখানো হবে। সল্টলেকের মহানায়ক মঞ্চে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই সিনেমা উৎসব। কোনও টিকিট মূল্য নেই। আমেরিকা, জার্মানি, চিন, বাংলাদেশের সিনেমাও থাকছে। থাকবে এগারো, বাইসাইকেল কিক, দামালের মতো বাংলা সিনেমাও। শুধু ক্রিকেট-ফুটবল বা হকি নয়, বক্সিং বা বাস্কেটবল নিয়েও সিনেমা দেখা যাবে বড় পর্দায়।
বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়, দীপেন্দু বিশ্বাস। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘কলকাতায় এমন উদ্যোগ খুবই কম হয়েছে। সল্টলেকে তো হয়ইনি। এটা একটা নিদর্শন হয়ে থাকবে। পরের বছর থেকে আরও বড় ভাবে হবে। কলকাতার বুকে সল্টলেক স্পোর্টস সিটির তকমা পাবে।’
প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা অভিনব উদ্যোগ। পেলেকে নিয়ে যে তথ্যচিত্র হয়েছিল, সেটা দেখতে পেলে আরও ভালো লাগত। পরেরবার নিশ্চয়ই হবে।’ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এই উদ্যোগে পাশে রয়েছে। ক্লাব প্রেসিডেন্ট সুভেন রাহা বলেন, ‘খেলার সাংবাদিকতা মানে শুধু রিপোর্ট লেখা নয়। খেলা সংক্রান্ত ভালো কাজে উৎসাহ দেওয়াও। আমরা তাই এই উদ্যোগের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।’ বিধাননগর ফিল্ম সংস্থার পক্ষে ওয়ার্কিং প্রেসিডেন্ট শুভঙ্কর হোম ও সচিব রীতেশ বসাক বলেন, ‘আমরা প্রথমবার এই উদ্যোগ নিলাম। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পরেরবার থেকে আরও বড় ভাবে এই ফিল্ম ফেস্টিভ্যাল হবে।’
একই সঙ্গে পদ্মশ্রী শৈলেন মান্নার নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে সল্টলেকের বিভিন্ন স্কুলের কৃতিদের।

Post Views: 109

Continue Reading

Previous: এষার হাত ধরে এয়ার পিস্তলে সোনা ভারতের
Next: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেই কেন উইলিয়ামসন

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.