Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্রথম বার নেমেই খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন বাংলা

প্রথম বার নেমেই খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন বাংলা

Online Desk এপ্রিল 3, 2026
WhatsApp-Image-2026-04-03-at-6.00.14-PM.jpeg

স্পোর্টস ডেস্ক: প্রথমবারই বাজিমাত বাংলার। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে সোনা জয় বাংলার। আজ সকালে ছত্রিশ গড়ের রায়পুর কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ফাইনালে ১-০ গোলে ছত্তিশগড় কে হারায়। প্রথমার্ধের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে জয় সূচক গোলটি করেন চাকু মান্ডি।। দলের এই সাফল্য এর জন্য ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। খেলা শেষে তিনি জানান, এই সাফল্য পুরোপুরি ছেলেদের পরিশ্রমের ফল। এই জয় বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করল। তিনি তাঁকে সব রকম সহায়তা করার জন্য আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত কে কৃতজ্ঞতা জানিয়েছেন।বাংলার অধিনায়ক অমিত টুডু দলের এই সাফল্যে খুশি। তিনি দলের সাফল্যের নেপথ্যে কোচের অবদানের কথা জানান। গোটা দলকে কোচ এক সূত্রে বাঁধতে পেরেছেন বলে তাঁর মত।যাঁর গোলে এদিন বাংলা চ্যাম্পিয়ন হয়েছে সেই চাকু মান্ডি দলকে সাফল্য এনে দিতে পেরে খুশি। মাস দুয়েক আগে সন্তোষ ট্রফিতে তিনি পেনাল্টি মিস করেছিলেন। সে জন্য একটা আক্ষেপ ছিল। এদিন জয়ের গোল সেই আক্ষেপ মুছিয়ে দিয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমবার চালু হওয়া এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে বাংলা লিগ ও নক আউট দুই পর্বেই অপরাজিত থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতলো।

Post Views: 111

Continue Reading

Previous: সিইও অফিসের সামনে বিশৃঙ্খলা রুখতে বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক
Next: নির্বাচনের আগে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা, অসম ও পশ্চিমবঙ্গে কঠোর সতর্কতা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.