Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিইও অফিসের সামনে বিশৃঙ্খলা রুখতে বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক

সিইও অফিসের সামনে বিশৃঙ্খলা রুখতে বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক

Online Desk এপ্রিল 3, 2026
starnd-road.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও অশান্তি এড়াতে আগেই স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছিল। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক। শুক্রবার পার্ক বন্ধ করে দেওয়ার পাশাপাশি শিপিং জেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে জেটি বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন মানুষ। হাওড়া ও কলকাতার মধ্যে জলপথে যাঁরা যাতায়াত করেন তাঁরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। উল্লেখ্য, গত ৩১ মার্চ রাজ্যের সিইও দুফতরের সামনে জমায়েত হয়। জামিন অযোগ্য ধারায় মামলা হয় হেয়ার স্ট্রিট থানায়। কলকাতা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে অভিযোগে। সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া ও বেআইনি জমায়েতের অভিযোগে মূলত এফআইআর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ভিন রাজ্যের লোকের নাম বেআইনি ভাবে ফর্ম ৬ এর মাধ্যমে তালিকায় ঢোকানো হচ্ছে। তৃণমূলের কর্মীদের বিষয়টির উপর নজর রাখার জন্য নির্দেশ দেন তিনি। তার পরেই ৩১ মার্চ শুভেন্দু অধিকারী সিইও দফতরে গেলে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। জোড়াফুল শিবির দাবি করে, পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা ব্যাগে করে ৪০০ ফর্ম ৬ নিয়ে কমিশনের দফতরে ঢুকেছিলেন, যা হাতেনাতে ধরে ফেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ওই দিনই বিদায়ী শাসক ও বিরোধী দলের সংঘাতে রণক্ষেত্রের চেহারা নেয়।

Post Views: 54

Continue Reading

Previous: নির্বাচনের মুখে তৃণমূলের দুই প্রার্থীকে ইডির তলব, উত্তপ্ত রাজ্য রাজনীতি
Next: প্রথম বার নেমেই খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন বাংলা

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.