Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রাজ্যে শিক্ষক নিয়োগে আবার অসঙ্গতি; ২৬৯ জন দাগি পরীক্ষার্থীর নাম নয়া তালিকায়

রাজ্যে শিক্ষক নিয়োগে আবার অসঙ্গতি; ২৬৯ জন দাগি পরীক্ষার্থীর নাম নয়া তালিকায়

Online Desk নভেম্বর 29, 2025
ssc.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের বড়সড় অনিয়মের চিহ্ন মিলেছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, চলতি নিয়োগপর্বে নথি যাচাইয়ের সময় মোট ২৬৯ জন প্রার্থীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এঁদের বেশিরভাগই ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে কমিশনের সন্দেহ। তবু তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। নথি যাচাইয়ের সময় তাঁদের পুরনো তথ্যের সঙ্গে মিল পাওয়ায় আবেদন বাতিল করা হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫টি বিষয়ের মধ্যে ৩১টির নথি যাচাই ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি বিষয়গুলির কাজও চলছে। সংশ্লিষ্ট আধিকারিকরা স্পষ্ট করেছেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত নথি পরীক্ষা চলবে এবং এই সময়ের মধ্যে আরও কোনও দাগি বা অযোগ্য প্রার্থীর সন্ধান মিললে তাঁদেরও অবিলম্বে বাদ দেওয়া হবে। ফলে চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
নতুন করে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী এত সংখ্যক দাগি প্রার্থী শনাক্ত হওয়া নিয়োগ-পদ্ধতির নিরাপত্তা ও সতর্কতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বহু প্রার্থী জানতে চাইছেন, যদি পুরনো অনিয়মে যুক্ত ব্যক্তিরা সহজেই পুনরায় পরীক্ষায় বসতে পারেন, তাহলে পুরো ব্যবস্থার স্বচ্ছতা কতটা নিশ্চিত? কেন প্রাথমিক স্তরে তাঁদের আটকানো হয়নি, সেই প্রশ্নও উঠছে।
এসএসসি এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, বর্তমান প্রক্রিয়া পূর্বের তুলনায় কঠোর নথি যাচাই এবং বিশদ তথ্য-মেলানোর ওপর নির্ভর করছে। পুরনো মামলার তথ্য, আদালতের নির্দেশ, এবং কমিশনের নিজস্ব ডাটাবেস মিলিয়েই যাচাই চলছে। কমিশন আরও জানিয়েছে, কোনওভাবেই পুরনো অনিয়ম মাথাচাড়া দিতে দেওয়া হবে না, এবং প্রকৃত যোগ্য প্রার্থীদের সুযোগ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
নিযুক্তি দুর্নীতি নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরে যে জনআস্থা সংকট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ২৬৯ জন অযোগ্য প্রার্থী শনাক্ত হওয়ার ঘটনাকে কমিশন স্বচ্ছতার উদাহরণ হিসেবে তুলে ধরছে। তবে সমালোচকদের মতে, কড়াকড়ি আরও আগেই করা দরকার ছিল। রাজ্যের বহু চাকরিপ্রার্থী এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাঁদের মধ্যে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন এর ফলে নিয়োগ প্রক্রিয়ার গতি আবারো ধীর হয়ে পড়বে কি না বা পুর্ববর্তী ঘটনার আবার পুনরাবৃত্তি হবে কিনা।

Continue Reading

Previous: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ছাড়াল ১০০, ‘অপারেশন সাগরবন্ধু’ নিয়ে পাশে ভারত
Next: একাধিক জল্পনা স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে!! ফের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত তারকা জুটির?

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.