Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • একাধিক জল্পনা স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে!! ফের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত তারকা জুটির?

একাধিক জল্পনা স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে!! ফের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত তারকা জুটির?

Online Desk নভেম্বর 29, 2025
images-5-1-1.jpeg

ওঙ্কার ডেস্ক: স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের জল্পনা তুঙ্গে। এ কাহিনী যেন সিনেমার অংশের কিছু কম নয়। গায়েহলুদ হওয়ার পরেও স্থগিত হয়ে যায় বিয়ে। এর পরে একাধিক জল্পনা। পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও ওঠে। গোটা ঘটনার দিন ছয় পরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অভিমান ভুলে তবে আবার পলাশের কাছাকাছি এলেন স্মৃতি! কোন ইঙ্গিত তারকাযুগল?

২৩ নভেম্বরই বিয়ে হওয়ার কথা ছিল পলাশ ও স্মৃতির। কিন্তু সেই বিয়ে এখন অতীত, কারণ স্মৃতির প্রেমিকের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। কখনও এক নারীর সঙ্গে চুম্বনে রত হয়েছেন আবার কখনও অন্য নারীর সঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দিয়েছেন বলে শোনা যায়। এর পরেই নাকি স্থগিত হয়ে যায় বিয়ে। চার ঘণ্টা ধরে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যান পলাশ, দাবি করেন তাঁর মা। হাসপাতলেও ভর্তি হতে হয় স্মৃতির বাবাকে।

তবে এবার নতুন কান্ড ঘটালেন পলাশ ও স্মৃতি, একইসঙ্গে একই সময় নিজেদের ইনস্টাগ্রামের ‘বায়ো’তে একটি বিশেষ ইমোজি ব্যবহার করতে দেখা যায়। বহু চর্চিত নীল রঙের ‘এভিল আই’ চিহ্ন দেখা যায় তাঁদের ‘বায়ো’তে যা সাধারণত কুনজর থেকে বাঁচায় বলে ধরে নেওয়া হয়। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে নতুন চর্চা, তা হলে হয়তো স্মৃতি ফের বিয়ের পিঁড়িতে বসবেন! কেউ কেউ স্মৃতির মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ আবার ক্রিকেটতারকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা নিয়ে মন্তব্য করেছেন সমাজমাধ্যমে। যদিও ছোট্ট এই ইঙ্গিত ছাড়া সরাসরি আর কোনও বিবৃতি এখনও পর্যন্ত দিতে দেখা যায় নি স্মৃতি বা পলাশকে।

Continue Reading

Previous: রাজ্যে শিক্ষক নিয়োগে আবার অসঙ্গতি; ২৬৯ জন দাগি পরীক্ষার্থীর নাম নয়া তালিকায়
Next: ‘ঠান্ডা ঘরে বসে বাণী দিলে হবে না’, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা শমীকের

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.