Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ঠান্ডা ঘরে বসে বাণী দিলে হবে না’, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা শমীকের

‘ঠান্ডা ঘরে বসে বাণী দিলে হবে না’, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা শমীকের

Online Desk নভেম্বর 29, 2025
samik.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কমিশনারকে রাজ্যে এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নিদান দেন শমীক।

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন শমীক ভট্টাচার্য। সেখান থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে বলেন, ‘জ্ঞানেশ কুমার ঠান্ডা ঘরে বসে জ্ঞানগর্ভ বাণী দিলে চলবে না। এখানে আসতে হবে। গ্রাউন্ড জিরো দেখতে হবে। প্রতিনিধি পাঠালে হবে না।’ তিনি আরও বলেন, ‘যদি ভাবেন দিল্লি থেকে ফোনে কন্ট্রোল করবেন, তা হবে না। প্রয়োজনে এখানে এসে অফিসে বসুন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি সশরীরে এসে পর্যবেক্ষণ করুন। স্যা টেলাইটের মাধ্যেমে নির্বাচন পরিচালনা করলে হবে না। দুই প্রতিনিধি পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ হয় না।’

উল্লেখ্য, ভোটার তালিকায় এসআইআর এর কাজ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বারবার হুঁশিয়ারি দিয়েছে, তালিকা থেকে যদি এক জনও বৈধ ভোটারের নাম বাদ পড়ে তাহলে তীব্র আন্দোলন হবে। ইতিমধ্যে বিশেষ নিবিড় সমীক্ষায় অস্বাভাবিক কাজের চাপের মুখে পড়ে একাধিক বিএলও এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অসুস্থ হয়েছেন অনেক বুথ লেভেল অফিসার। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ওই এসআইআর প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এদিন নির্বাচন কমিশনের উদ্দেশে শমীক আরও বলেন, ‘কমিশনের দায়িত্ব বিএলও, ডিইও-দের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বহু ক্ষেত্রেই তা হচ্ছে না, ফলে নির্বাচনের কাজে যুক্ত একাংশ বিএলও, ডিইও স্থানীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন।’

Post Views: 90

Continue Reading

Previous: একাধিক জল্পনা স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে!! ফের গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত তারকা জুটির?
Next: বলি পাড়ায় খুশির আবহ, দুই থেকে তিনের পথে রণদীপ-লিন

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.