Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বলি পাড়ায় খুশির আবহ, দুই থেকে তিনের পথে রণদীপ-লিন

বলি পাড়ায় খুশির আবহ, দুই থেকে তিনের পথে রণদীপ-লিন

Online Desk নভেম্বর 29, 2025
ranadeep-hooda.jpg

ওঙ্কার ডেস্ক: বলিপাড়ায় এবার খুশির খবর। মা-বাবা হিসেবে নতুন পথচলা শুরু রণদীপ হুডা এবং লিন লাইশরম। ২৯ নভেম্বর, বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিলেন অভিনেতা। ২০২৩ সালের নভেম্বর মাসে লিনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ। এবার বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন যুগলে।

লিন-রণদীপ বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইট থেকে দূরেই রাখেন। ফিল্মি প্রচার ব্যতীত তারকাদম্পতিকে একসঙ্গে পাওয়া প্রায় এক আধবার। দ্বিতীয় বিবাহবার্ষিকীও তাই নিভৃতেই কাটাচ্ছেন অ্যাডভেঞ্চারপ্রেমী দম্পতি। শনিবারের পোস্টেও দেখা গেল, জঙ্গলের মাঝে ক্যাম্পফায়ার উপভোগ করছেন লিন-রণদীপ। আর সেখান থেকেই সংসারে নতুন সদস্য আসার খবর দেন তাঁরা। তারকাদম্পতির মন্তব্য, “দু’ বছরের ভালোবাসা, রোমাঞ্চ আর এবার… খুদে আসার পথে।” আসন্ন জীবন নিয়ে যে রণদীপ হুডা এবং লিন লাইশরম দুজনেই উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য।

নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপর মাধ্যমেই আলাপ রণদীপ-লিনের। তারপর বন্ধুত্ব এবং প্রেম। শোনা যায়, কোভিডের সময় থেকেই একসঙ্গে ছিলেন তারকাজুটি। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা সকলের সামনে আনেন তাঁরা। পরবর্তীতে ২০২৩ সালে ২৯শে নভেম্বর মণিপুরের ইম্ফলে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ হুডা এবং লিন লাইশরম। বলিউডে রণদীপের মতো জনপ্রিয়তা না থাকলেও লিন কিন্তু কাজ নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন। শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। পরে ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। বর্তমানে নতুন খুশিতে মেতে রয়েছেন তারকা যুগল।

Continue Reading

Previous: ‘ঠান্ডা ঘরে বসে বাণী দিলে হবে না’, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা শমীকের
Next: বোঝাপড়ার সেতু- ইডলি, দোসা ! হাইকমান্ডের হস্তক্ষেপে সিদ্দারামাইয়া শিবকুমারের দড়ি টানাটানি থামলো আপাতত

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

India-Bond-Market-Downturn.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Global-Mobility-Struggles.jpg

পথে বেরোলেই আতঙ্ক ! ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বের ১৯৭টি দেশে মানুষের হাঁটা নিয়ে আতঙ্ক

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.