Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএসসির নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে ধুন্ধুমার

এসএসসির নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে ধুন্ধুমার

Online Desk নভেম্বর 24, 2025
slst.jpg

ওঙ্কার ডেস্ক: অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের ১০ নম্বর না দেওয়া-সহ একাধিক দাবিতে মিছিল করলেন স্কুল সার্ভিস কমিশনের নতুন চাকরিপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ থেকে সেই মিছিল শুরু হয়। মিছিল থেকে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

সূত্রের খবর, এদিন মিছিলের জন্য পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়েছিল রামলীলা ময়দান পর্যন্ত। বেলা ১টা নাগাদ চাকরিপ্রার্থীরা শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল বের করেন। কিন্তু হঠাৎ মত বদল করেন ২০২৫ সালের এসএলএসটি-র নতুন চাকরিপ্রার্থীরা। মিছিল এগিয়ে যায় এসএন ব্যানার্জি রোডের দিকে। বিক্ষোভকারীরা এর আগে জানিয়েছিলেন বিধাননগরের বদলে শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু করার কথা। পরে শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের আয়োজন করেন তাঁরা। অভিজ্ঞতার নিরিখে ১০ নম্বর ইন্টারভিউয়ের আগে না দেওয়ার দাবি, শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবি এবং ওএমআর শিট প্রকাশ করার দাবি জানান বিক্ষোভকারীরা। থালা হাতে নিয়ে এদিন মিছিলে হাঁটেন চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান করেন এসএসসির নতুন চাকরিপ্রার্থীরা। সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে রাস্তা অবরোধ করেন তাঁরা। বিক্ষোভও দেখান। প্রায় সাত ঘণ্টা ধরে সেই কর্মসূচির পর পুলিশ চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়। পুলিশের তরফে সেই কর্মসূচিতে অনুমতি ছিল না। পর দিন অর্থাৎ ১৮ নভেম্বর আবার অভিযানের জন্য করুণাময়ীতে জড়ো হলে পুলিশ তাঁদের আটক করে।

Post Views: 213

Continue Reading

Previous: চুঁচুড়া আরোগ্যবাসে স্বাস্থ্যপরীক্ষা শিবির, উদ্বোধন করলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রাই গোয়েঙ্কা
Next: টি-২০তে বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট ! ১২.১ ওভারেই হারাল নেপালকে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.