Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • টি-২০তে বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট ! ১২.১ ওভারেই হারাল নেপালকে

টি-২০তে বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট ! ১২.১ ওভারেই হারাল নেপালকে

Online Desk নভেম্বর 24, 2025
Blind.jpg

স্পোর্টস রিপোর্টার : অন্ধকারেই ওরা পথ খুঁজে নেয়। অন্ধকারেই ওদের দু’চোখে স্বপ্ন। ওরাও চ্যাম্পিয়ন। এক্কেবারে বিশ্ব চ্যাম্পিয়ন। কিছুদিন আগেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। আমরাও পারি- উসকে দিয়েছিল স্বপ্নটা। সেই স্বপ্নটাই সফল করল এবার ভারতের দৃষ্টিহীন মহিলারা। দৃষ্টিহীনদের মহিলা টি২০ ক্রিকেট বিশ্বকাপে নেপালকে হারিয়ে বিশ্বজয়। টুর্নামেন্টে অপরাজেয় বীরাঙ্গনারা যে আলো ফোটাল ক্রিকেট মঞ্চেও।

ফাইনালে টসে জিতে নেপালকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল ভারত। তবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রানের বেশি তুলতে পারেনি নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন সারিতা ঘিমিরে। আর বিমলা রায় খেলেন ২৬ রানের ইনিংস। তবে এই দুই ব্যাটার ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারে সেই রান অনায়াসে তুলে নেয় টিম ইন্ডিয়া। এদিন ভারতের ফুলা সারেন ২৭ বলে অপরাজিত ৪৪ রান করেন। এরমধ্যে রয়েছে চারটি ৪। করুণা কে করেন ২৭ বলে ৪২ রান। শেষে বসন্তী হাঁসদা ১৩ রান করে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। ৩ উইকেট হারিয়ে ১১৭ রান করে শিরোপা জিতে নেয় ভারতের মেয়েরা।

উল্লেখ্য, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ ১১ নভেম্বর দিল্লিতে শুরু হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের হারিয়েছিলেন ভারতের মেয়েরা। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে নেপাল পৌঁছেছিল ফাইনালে। ভারত এই টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে। এর পর অস্ট্রেলিয়াকে হারিয়েছেল উইমেন্স ইন ব্লু। তার পরেই নেপাল, আমেরিকা, পাকিস্তানকে গ্রুপ স্টেজে হারিয়েছিল ভারত।

Continue Reading

Previous: এসএসসির নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে ধুন্ধুমার
Next: জিতু নয় ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন দিতিপ্রিয়াই? কি জানালো আর্টিস্ট ফোরাম

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.