Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর মাসে বেতন জুটল না চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের

পুজোর মাসে বেতন জুটল না চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের

Online Desk সেপ্টেম্বর 30, 2025
suman-biswas.jpg

ওঙ্কার ডেস্ক: এবছর পুজোয় বেতন জোটেনি চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসের। এমনিতেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য ঠিক মতো স্কুলে যেতে পারেননি। তাই আগষ্টের বেতন সম্পূর্ণ হাতে পাননি। বিষয়টি নিয়ে সুমন বলেন, সেপ্টেম্বরে কোনও বেতনই ঢোকেনি তাঁর অ্যাকাউন্টে। সব বেতন কেটে নেওয়া হয়েছে।

সুমন বিশ্বাস বলেন, সারা রাজ্য যখন পুজোর আনন্দে মেতে উঠেছেন, তখন তাঁর বাড়িতে বিষাদের সুর। তবে বেতন না ঢুকলেও আন্দোলন থেকে সরে আসছেন না তিনি। তা স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন চাকরিহারা এই ‘যোগ্য’ শিক্ষক। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল হয়ে যায়। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। সেই তালিকায় ছিলেন, চুঁচুড়ার কোদালিয়ার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, তার লিখিত পরীক্ষায় তিনিও বসেন। পাশাপাশি চাকরি ফিরে পাবার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে সামিল হওয়ার কারণে নিয়মিত স্কুলে যেতে পারেননি সুমন। গত মাসে তাঁর বেতন থেকে ১৫ হাজারের বেশি টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। আর সেপ্টেম্বরে তাঁর পুরো বেতন কেটে নেওয়া হয়েছে। ক্ষোভের সুরে সুমন বিশ্বাস বলেন, তাঁকে ও তাঁর পরিবারকে অনাহারে মারার চেষ্টা হচ্ছে। অন্য যোগ্য চাকরিহারা শিক্ষকদের ফের আন্দোলনে নামার অনুরোধ জানান তিনি। চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে সুমনের বার্তা, ‘যোগ্য চাকরিহারা শিক্ষকদের আমার অনুরোধ, পুজোর পর আবার আন্দোলনে নামুন।’

Post Views: 101

Continue Reading

Previous: বিহারে বিশেষ নিবিড় সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কমিশনের
Next: ‘মন্ত্রিত্ব কাড়ার’ বিল নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনায় থাকবে না কংগ্রেস

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.