Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মন্ত্রিত্ব কাড়ার’ বিল নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনায় থাকবে না কংগ্রেস

‘মন্ত্রিত্ব কাড়ার’ বিল নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনায় থাকবে না কংগ্রেস

Online Desk সেপ্টেম্বর 30, 2025
congress.jpg

ওঙ্কার ডেস্ক: গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়ে টানা ৩০ দিন হেফাজতে থাকলে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীদের ক্ষমতা কেড়ে নেওয়া হবে বলে আগেই বিল এনেছে কেন্দ্র। সেই বিল নিয়ে বিল নিয়ে আলোচনার লক্ষ্যে যে যৌথ সংসদীয় কমিটি তৈরি হচ্ছে তাতে অংশ নেবে না কংগ্রেস। প্রাথমিকভাবে হাত শিবিরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত লোকসভার স্পিকার ওম বিড়লাকে জানিয়ে দেওয়া হবে বলে কংগ্রেস সূত্রের খবর।

উল্লেখ্য, গত আগস্ট মাসে বাদল অধিবেশনে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩০তম সংবিধান সংশোধনী এই বিল পেশ করেন। এই বিলে দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের অপসারণ করার কথা বলা হয়েছে। অভিযুক্ত মন্ত্রীরা যদি কোনও গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হন এবং ধারাবাহিকভাবে ৩০ দিন জেল হেফাজতে থাকেন, তাহলে এই নিয়ম তাঁদের উপর প্রযোজ্য হবে। পাশাপাশি মন্ত্রীর পদ থেকে অপসারণ করার বিধান রয়েছে বিলে। তবে ওই বিলটিকে পাশ না করিয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। বিল নিয়ে আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে। যাতে মোট ২১ সদস্য থাকবেন।

ইতিমধ্যেই এই বিলের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী দলগুলি। সংসদীয় কমিটি গঠনের যে প্রস্তাব কেন্দ্রের তরফে এসেছে তা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং শিব সেনার উদ্ধব গোষ্ঠী। এবার সেই একই পথে হাঁটছে হাত শিবির।

Post Views: 86

Continue Reading

Previous: পুজোর মাসে বেতন জুটল না চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের
Next: আমেরিকায় ফের কড়াকড়ি, এইচ-১বি ভিসায় আসছে বড়সড় রদবদল

সম্পর্কিত গল্প

NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
dead-body.jpg

স্ত্রীকে খুন করে গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক! বিহারে গ্রেফতার স্বামী

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.