Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রেমে পড়ে শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে দিল ছাত্র!

প্রেমে পড়ে শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে দিল ছাত্র!

Online Desk আগস্ট 20, 2025
20250707_224123.jpg

ওঙ্কার ডেস্ক: শিক্ষিকার প্রেমে পড়েছিল ছাত্র। কিন্তু উলটো দিক থেকে কোনও সাড়া না মেলায় অবশেষে সেই শিক্ষিকার গায়ে আগুন ধরিয়ে দিল ‘গুণধর’ ছাত্র। সোমবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে শিক্ষিকার গায়ে আগুন লাগানো হয়েছে তাঁর বয়স ২৬ বছর। তাঁরই প্রেমে পড়েছিল সদ্যতরুণ এক ছাত্র। কিন্তু শিক্ষিকা এই সম্পর্কে কোনও রকম সাড়া দেননি, উল্টে ছাত্রের নামে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। আর সেই রাগে শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে সে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সূর্যাংশ। ১৮ বছর বয়স তার। ডোঙ্গারগাঁও থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। নরসিংহপুর জেলার এক স্কুলে সে পড়ত বলে জানা গিয়েছে। স্কুলের ওই শিক্ষিকাকে প্রায়ই উত্যক্তও করত অভিযুক্ত। পুলিশ জানতে পেরেছে, সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ অভিযুক্ত শিক্ষিকার বাড়িতে যায়। সঙ্গে সে নিয়ে যায় একটি বোতল। যাতে ছিল পেট্রল। বোতলের সেই পেট্রল শিক্ষিকার গায়ে ছুঁড়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় সে।

অগ্নিদগ্ধ অবস্থায় দ্রুত ওই শিক্ষিকাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে খবর শিক্ষিকার শরীর ১০-১৫ শতাংশ পুড়ে গিয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছাত্রের এমন দুঃসাহসিক ঘটনায় অবাক স্কুলের অন্য শিক্ষকরা।

Post Views: 244

Continue Reading

Previous: ফের সংশোধনী বিল, বুমেরাং হবে না তো !
Next: ভাঙনের মুখে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক, দাবি প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.