Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৩ নম্বরে ব্যাটিং নিয়ে সমালোচনা, শতরানে জবাব শুভমানের

৩ নম্বরে ব্যাটিং নিয়ে সমালোচনা, শতরানে জবাব শুভমানের

Online Desk ফেব্রুয়ারি 4, 2024
WhatsApp-Image-2024-02-04-at-16.08.50.jpeg

স্পোর্টস ডেস্ক : ভালো শুরু করেও বড় রান পাচ্ছিলেন না। সমালোচকরা বলতে শুরু করেছিলেন, ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে মানিয়ে নিতে পারছেন না। এমনকী, অনেকে বলতে শুরু করেছিলেন, দল থেকে বাদ দেওয়া উচিত। মুখে কিছু না বলে ব্যাটের মাধ্যমেই জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন শুবমান গিল। বিশাখাপত্তনম টেস্ট ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের হয়ে সবচেয়ে বেশি রান করলেন এই তরুণ ব্যাটার। তিনি ১৪৭ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ভারতীয় দলের অন্য কোনও ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। সমালোচকদের জবাব দেওয়ার পাশাপাশি দলকেও ভরসা দিলেন শুবমান।২০২২ সালের শেষদিক থেকে ওডিআই ফর্ম্যাটে অসাধারণ ফর্মে শুবমান। তবে টেস্ট ক্রিকেটে তিনি শতরান পাচ্ছিলেন না। ১১ মাস পর রবিবার টেস্টে শতরান করলেন এই তরুণ তারকা। এদিন ভারতের দ্বিতীয় ইনিংসের ৫২-তম ওভারে শতরান পূরণ করেন শুবমান। সম্প্রতি বড় রান পাচ্ছিলেন না বলে চাপে ছিলেন। বড় রান করার সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। এদিনের ইনিংস জাতীয় দলে তাঁর জায়গা পাকা করল এবং ফর্ম ও ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্কও থামিয়ে দিলেন।বিশাখাপত্তনমে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। শুবমানের শতরানের পাশাপাশি ৪৫ রান করেন অক্ষর প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিন করেন ২৯ রান। শ্রেয়াস আইয়ারও ২৯ রান করেন। প্রথম ইনিংসে দ্বিশতরান করা যশস্বী জয়সোয়াল দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেই আউট হয়ে যান। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। ইংল্যান্ডের হয়ে ৭৭ রান দিয়ে ৪ উইকেট নেন টম হার্টলি। ৮৮ রান দিয়ে ৩ উইকেট নেন রেহান আহমেদ। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ৫৮ রান দিয়ে ১ উইকেট নেন শোয়েব বশির।

Post Views: 114

Continue Reading

Previous: ফের বৃষ্টি স্নাত হতে যাছে বঙ্গের উত্তর থেকে দক্ষিণ
Next: তৃনমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য জলপাইগুড়িতে

সম্পর্কিত গল্প

sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
cyber-1280.jpg

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.