Skip to content
অক্টোবর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পুজোতেও জেলেই থাকতে হবে সুজিত বসুকে, জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

পুজোতেও জেলেই থাকতে হবে সুজিত বসুকে, জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

Online Desk অক্টোবর 13, 2026
sujit-bose.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর সময় এবার জেলের ভিতরেই কাটাতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কর্তা সুজিত বসুকে। মঙ্গলবার তাঁর জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাই কোর্ট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাঁর আবেদন খারিজ করেছে। তবে এই সিদ্ধান্তের জন্য পৃথক কোনও কারণ জানায়নি আদালত।

প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আয়োজন ও সাজসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন সুজিত বসু। এবার জেলবন্দি থাকায় সেই পুজো সরাসরি দেখার সুযোগও তাঁর হবে না। আপাতত কারাবাসই জারি থাকছে প্রাক্তন মন্ত্রীর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সুজিত বসু-সহ তৃণমূলের একাধিক নেতা ও বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। এর আগে থেকেই পুরসভা নিয়োগ এবং শিক্ষক নিয়োগের মতো মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। সেই তদন্তের সূত্র ধরেই গত ১২ মে গ্রেপ্তার করা হয় সুজিত বসুকে। তিনি বিধাননগরের প্রাক্তন বিধায়কও।

গ্রেপ্তারির পর থেকে জেলেই রয়েছেন তিনি। তদন্তের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। তাঁর ছেলের রেস্তরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগও ওঠে। বিভিন্ন জায়গায় সুজিত বসুকে ঘিরে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। প্রসঙ্গত এর আগে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। পুজোর আগে মুক্তির আশায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই আবেদনের শুনানি হয়। কিন্তু শেষ পর্যন্ত জামিন মঞ্জুর করেনি আদালত।

Continue Reading

Previous: জেলা পরিষদের সভাধিপতির দফতরে ঢুকে ভাঙচুর, তছনছ নথি! আতঙ্কে কর্মীরা
Next: রামলীলা ময়দানে এক দিনের খরচ ১.২১ লক্ষ টাকা! তাও চলতি বছরে ফাঁকা মাত্র ৩ দিন

সম্পর্কিত গল্প

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-70.webp

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, ‘গো ব্যাক’ স্লোগান, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-71.webp

দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk অক্টোবর 13, 2026

You may have missed

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-70.webp

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, ‘গো ব্যাক’ স্লোগান, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-71.webp

দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk অক্টোবর 13, 2026
RRRR.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.