Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুন্দরবনের মাটিতে উন্নয়নের নতুন দিশা দেখাচ্ছে ‘মুক্তি’

সুন্দরবনের মাটিতে উন্নয়নের নতুন দিশা দেখাচ্ছে ‘মুক্তি’

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
S.24-MUKTI-NURSARY-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা; সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের অন্য নাম ‘মুক্তি’। জন্মভূমিতেই স্বপ্ন গড়ছেন বিশিষ্ট সমাজসেবী। সুন্দরবনের বুকে পূর্ব শ্রীধরপুরে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উন্নয়নের দৃষ্টান্ত—‘মুক্তি প্রকল্প’

সুন্দরবন মানেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই। ঝড়, জলোচ্ছ্বাস আর নদীভাঙনের সঙ্গে প্রতিদিন সহাবস্থান এখানকার মানুষের। সুন্দরবনের মুক্তি প্রকল্পের নেপথ্যে রয়েছেন এলাকার নির্ভীক বিশিষ্ট সমাজসেবী শংকর হালদার। গ্রামের ছেলে লেখাপড়া শিখে উচ্চপদস্থ পদে চাকুরি, পরিচিতি ও সাফল্য অর্জনের পরও তিনি নিজের জন্মভূমিকে ভুলে যাননি। বরং উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব চিন্তাভাবনাকে হাতিয়ার করে গ্রামেই গড়ে তুলেছেন ভবিষ্যতের বাসস্থানের মডেল।

মুক্তি গ্রামে নির্মিত ঘরগুলি লোহার ব্যবহার ছাড়াই তৈরি। জাপানি প্রযুক্তিতে বাঁশ, খড় ও দড়ির সমন্বয়ে তৈরি এই ঘরগুলি প্রাকৃতিক বিপর্যয় সহনশীল। আশ্চর্যের বিষয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি হওয়া সত্ত্বেও ঘরগুলিতে রয়েছে এসি, আধুনিক টয়লেটসহ সব রকম সুযোগ-সুবিধা। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই যে আধুনিকতা সম্ভব—তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই প্রকল্প। মুক্তি গ্রামের রাস্তার দু’ধারে নানা ধরনের ফুলের গাছ লাগিয়ে সাজানো হয়েছে এলাকা। সপ্তাহের যে কোনও দিন বহু মানুষ এই ব্যতিক্রমী স্থাপনা দেখতে ভিড় করেন। অনেকের কাছেই জায়গাটি এখন পরিচিত ‘মুক্তি ’ নামে। কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে ‘মুক্তি পার্ক” কারণ ছুটির দিন-সহ সপ্তাহের প্রায় প্রতিদিন বহু পর্যটকের আনাগোনা চলছে। সমস্ত দিক থেকে বিচার করলেই পার্কের মতোই করে সুন্দরভাবে সাজানো হয়েছে মুক্তিকে, তবে এটি পার্ক নয় একটি মানুষের পাশে দাঁড়ানোর নানা রকম প্রকল্পের মডেল চিত্র।

রায়দিঘি থেকে অল্প সময়ের যাত্রায় যেকোনো গাড়িতেই এখানে পৌঁছনো যায়, ফলে দর্শনার্থীদের সংখ্যাও ক্রমেই বাড়ছে। তবে মুক্তি সংস্থার কাজ শুধু সুন্দরবনেই সীমাবদ্ধ নয়। শংকর হালদারের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে ৪৫টি প্রকল্প মানুষের সেবায় কাজ করছে। শিক্ষা, বাসস্থান, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নের নানা ক্ষেত্রে মুক্তির উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তা সত্ত্বেও অর্থ বা খ্যাতির পিছনে না ছুটে শংকর হালদার বছরের অধিকাংশ সময় কাটান নিজের গ্রামেই। স্থানীয় মানুষের সঙ্গে থেকে তাঁদের সমস্যা সমাধানে সামিল হওয়াই তাঁর কাজ। তাঁর বিশ্বাস, উন্নয়ন তখনই সার্থক হয়, যখন তার সুফল সবার আগে পৌঁছে যায় নিজের মাটির মানুষের কাছে।

শহরমুখী সাফল্যের ভিড়ে দাঁড়িয়ে শংকর হালদারের এই উদ্যোগ নতুন করে ভাবতে শেখায়—উন্নয়নের অন্য পথও আছে। যে পথে আধুনিকতা ও প্রকৃতি পরস্পরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে ‘মুক্তি’ আজ সেই পথেরই নাম।

Post Views: 168

Continue Reading

Previous: মহুয়া মৈত্রের অভিযোগে ভিন রাজ্যে অভিযুক্ত ধরতে গিয়ে বিপাকে বাংলার পুলিশ
Next: বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্ত চালিয়ে যেতে পারবে এনআইএ, জানাল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.