Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্ত চালিয়ে যেতে পারবে এনআইএ, জানাল সুপ্রিম কোর্ট

বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্ত চালিয়ে যেতে পারবে এনআইএ, জানাল সুপ্রিম কোর্ট

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনার তদন্ত করছে। যাতে আপত্তি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না। বুধবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে ইউএপিএ আইনের ১৫ নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে কলকাতা হাই কোর্টকে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত জানুয়ারিতে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। চলে ভাঙচুর, রেল অবরোধ। জাতীয় সড়কে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ মানুষজন। এমনকি বেশ কয়েক জন সাংবাদিকও আক্রান্ত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়। হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অভিযোগ ওঠে, রাজ্য পুলিশের তরফে তদন্তে অসহযোগিতা করা হচ্ছে। এনআইএ এর হাতে রাজ্য পুলিশ মামলার নথি তুলে দিচ্ছে না বলে অভিযোগ। বুধবারের শুনানিতে সেই এনআইএ-র তরফে সুপ্রিম কোর্টে উল্লেখ করা হয়।

মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘প্রায় এক মাস আগে এনআইএ-কে তদন্তভার দেওয়া হয়েছে। তারা এফআইআর দায়ের করেছে। তবে ইউএপিএ-র ১৫ নম্বর ধারা প্রয়োগ করা উচিত কি না, সে বিষয়ে আমরা এখনই কোনও মতামত দিচ্ছি না।’

Post Views: 177

Continue Reading

Previous: সুন্দরবনের মাটিতে উন্নয়নের নতুন দিশা দেখাচ্ছে ‘মুক্তি’
Next: অনাস্থা প্রস্তাবের নোটিশে ভুল, সংশোধন করে সচিবালয়কে গ্রহণ করার নির্দেশ ওম বিড়লার

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.