Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • মোটা অঙ্কের টাকা চাইছে পুলিশ ! রিসোর্ট মালিকের অভিযোগ মৌসুনী দ্বীপে

মোটা অঙ্কের টাকা চাইছে পুলিশ ! রিসোর্ট মালিকের অভিযোগ মৌসুনী দ্বীপে

Online Desk মে 22, 2025
Mousani.jpg

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার মৌসুনী দ্বীপ—শান্ত, নির্জন, প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে এক অনন্য গন্তব্য। সুন্দরবনের উপকণ্ঠে অবস্থিত এই দ্বীপে গড়ে উঠেছে একাধিক রিসোর্ট, যা পর্যটকদের জন্য তৈরি করেছে আদর্শ পরিবেশ। তবে সেই পরিবেশেই দুর্নীতির ছায়া ফেলেছে চাঞ্চল্যকর অভিযোগ।

মৌসুনী দ্বীপের এক রিসোর্ট মালিকের দাবি, তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে স্থানীয় কিছু যুবক। অভিযোগ, এই দাবির পিছনে ছিল পুলিশেরও পরোক্ষ মদত। টাকা দিতে অস্বীকার করায় রিসোর্ট মালিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই রিসোর্ট মালিক।
হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই অভিযোগকে গুরুত্ব দিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। আট সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, এর আগেও মৌসুনী দ্বীপে পর্যটন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগকারী রিসোর্ট মালিক জানিয়েছেন, এই তোলাবাজির বিরুদ্ধে একাধিকবার জেলা পরিষদ এবং প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। অন্যদিকে, পুলিশ প্রশাসনের তরফে পাল্টা অভিযোগ জানানো হয়েছে যে, রিসোর্ট কর্তৃপক্ষ বেআইনিভাবে জমি ঘিরে রেখেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মৌসুনী দ্বীপ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পর্যটন শিল্পে এই ধরনের ঘটনার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন রিসোর্ট মালিকেরা। এখন নজর হাইকোর্টের নির্দেশে পুলিশের তদন্তে কী উঠে আসে তার দিকেই।

Post Views: 225

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের কিশতোয়ারে গুলিযুদ্ধে নিহত ১ জওয়ান
Next: কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হুগলির ষন্ডেশ্বর মন্দির এলাকা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.