Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অজিতের মৃত্যুর এক মাস পর এনসিপির সভাপতি হলেন স্ত্রী সুনেত্রা

অজিতের মৃত্যুর এক মাস পর এনসিপির সভাপতি হলেন স্ত্রী সুনেত্রা

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
sunetra-pawar.jpg

ওঙ্কার ডেস্ক: বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এনসিপি নেতা অজিত পাওয়ারের। তার এক মাস পর দলটির সভাপতি নির্বাচিত হলেন প্রয়াত অজিতের স্ত্রী সুনেত্রা পাওয়ার। দলের কার্যকরী জাতীয় সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলকে। তিনি সুনেত্রা পাওয়ারের নাম প্রস্তাব করেন। আগেই প্রয়াত স্বামীর জায়গায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুনেত্রা। তিনি এনসিপির জাতীয় প্রধান হবেন বলে গত সপ্তাহে জল্পনা ছড়ায়। অবশেষে দলের বিধায়কদের মনোনয়নের পর বৃহস্পতিবার এনসিপির কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে তাঁকে সভাপতি হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য, স্বামীর মৃত্যুর ১৩ দিন পর চলতি মাসের শুরুতে সুনেত্রা পাওয়ার রাজ্য সচিবালয়ে মন্ত্রিত্ব গ্রহণ করেন। তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর সুনেত্রা পাওয়ার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছিলেন, নতুন দায়িত্ব গ্রহণের সময় আস্থা, কর্তব্য এবং ত্যাগের অনুভূতি অনুভব করছেন তিনি। তাঁর কথায়, ‘মহারাষ্ট্রের উন্নয়নের প্রতি অজিত পাওয়ারের আজীবন নিষ্ঠা এবং জনগণের জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম আমাকে সর্বদা পথ দেখাবে।’

সুনেত্রা পাওয়ারকে আবগারি শুল্ক, ক্রীড়া ও যুব, সংখ্যালঘু উন্নয়ন এবং ওয়াকফের মতো গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি আরও বলেন, ‘আমি তাঁর (অজিত পাওয়ার) কাজের পদ্ধতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জনগণের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থেকে শক্তি নিয়ে এগিয়ে যাব। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং কৃষক, মহিলা, যুবক এবং সাধারণ নাগরিকদের প্রত্যাশা পূরণ করা আমার সর্বোচ্চ অগ্রাধিকার।’

Post Views: 40

Continue Reading

Previous: বিশ্বকাপ থেকে ছুটি শ্রীলঙ্কার ! পাকিস্তানের সেমিতে যেতে একাধিক অঙ্ক
Next: দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা, দোলের দিন কেমন থাকবে আবহাওয়া?

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.