Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ২০ মে শুরু সুপার কাপ,ইস্টবেঙ্গল কি খেতাব ধরে রাখতে পারবে!

২০ মে শুরু সুপার কাপ,ইস্টবেঙ্গল কি খেতাব ধরে রাখতে পারবে!

Online Desk এপ্রিল 8, 2025
FB_IMG_1744050835782.jpg

স্পোর্টস ডেস্ক :

কলিঙ্গ সুপার কাপ-এর পঞ্চম আসর বসতে চলেছে ২০ এপ্রিল থেকে, ভুবনেশ্বরে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৩ মে। সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, এবারের আসরটিও প্রথম দু’বারের মতো সরাসরি নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ সুপার কাপে যেমন গ্রুপ পর্ব এবং নকআউট- মিলিত ফরম্যাটে হয়েছিল, এ বার তা হবে না।

মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে ১৩টি দল ইন্ডিয়ান সুপার লিগ থেকে এবং ৩টি দল আই-লিগ থেকে আসবে। কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল ২০২৫–২৬ এএএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্লে-অফে অংশগ্রহণের সুযোগ পাবে, যা ভারতীয় ক্লাবগুলির জন্য মহাদেশীয় সাফল্যের পথে আরেকটি সম্ভাবনা তৈরি করে দেবে।টুর্নামেন্টের সূচনা হবে এক জমজমাট প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। ২০ এপ্রিল কেরালা ব্লাস্টার্স এফসি মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসির। সে দিনই আইএসএল শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে আই-লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে। কলকাতার আর এক আইএসএল দল মহমেডান এসসি প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র।

দুই প্রধানই তাদের প্রথম ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ২৬ এপ্রিল। অর্থাৎ কলিঙ্গ সুপার কাপের কলকাতা ডার্বি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সে দিনই। অন্যদিকে, মহমেডান কোয়ার্টার ফাইনালে উঠলে মুখোমুখি হতে পারে জামশেদপুর এফসি অথবা হায়দরাবাদ এফসি-র। টুর্নামেন্টের দুই সেমিফাইনালই হবে ৩০ এপ্রিল এবং ফাইনাল ৩ মে

Post Views: 96

Continue Reading

Previous: আইএসএলে ফাইনালে উঠে কী বললেন বাগান কোচ!
Next: জামশেদপুরকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরুর সামনে মোহনবাগান

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.