Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পথকুকুর সরানোর বিতর্কে ঘুরল সুপ্রিম কোর্টের অবস্থান, তৃপ্ত বিচারপতি নাথ

পথকুকুর সরানোর বিতর্কে ঘুরল সুপ্রিম কোর্টের অবস্থান, তৃপ্ত বিচারপতি নাথ

Online Desk আগস্ট 31, 2025
hee661is_justice-vikram-nath_625x300_31_August_25.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির পথকুকুরদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ ঘিরে শুরু হয়েছিল প্রবল বিতর্ক। সমাজের বিভিন্ন স্তর থেকে সেই রায়কে আক্রমণ করা হয়, পথে নামে পশুপ্রেমীরা। অবশেষে নতুন রায়ে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চ আগের নির্দেশ সংশোধন করে জানিয়ে দিয়েছেন, দিল্লির রাস্তা থেকে কুকুরদের সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া যাবে না। বরং নির্দিষ্ট উদ্দেশ্যে, অর্থাৎ টিকাকরণ এবং বন্ধ্যাত্বকরণের জন্য কুকুরদের তুলে নিয়ে গিয়ে পরে তাদের আবার নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।
এই পরিবর্তিত রায়ের পর বিচারপতি নাথ নিজেও তৃপ্তি প্রকাশ করেছেন। সম্প্রতি কেরলের তিরুঅনন্তপুরমে মানুষ ও পশুর সহাবস্থান নিয়ে আয়োজিত এক কনফারেন্সে তিনি বলেন, “আইনের অদ্ভুত অদ্ভুত কাজের জন্য হয়তো আগে থেকেই আমার নাম ছিল। কিন্তু পথকুকুরেরা আমাকে শুধু এই দেশে নয়, বিশ্বের নাগরিক সমাজেও পরিচিতি দিয়েছে। এখন আমি শুধু মানুষ নই, কুকুরদেরও আশীর্বাদ পাচ্ছি। অনেকেই আমাকে সে কথাই জানাচ্ছেন।”
উল্লেখযোগ্য যে, গত ১১ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে আলাদা আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পশুপ্রেমীরা। বিভিন্ন সংগঠন থেকে আন্দোলন শুরু হয়, সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় ওঠে। এই আবহেই প্রধান বিচারপতি বিআর গগই মামলাটি অন্য বেঞ্চে পাঠান। পরে ২২ অগস্ট বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ নতুন রায় দেয়।
নতুন নির্দেশে বলা হয়, টিকাকরণ ও বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কুকুরদের আবার তাদের এলাকাতেই ফিরিয়ে দেওয়া হবে। তবে ব্যতিক্রম থাকবে দু’টি ক্ষেত্র, যদি কুকুরটি র‌্যাবিসে আক্রান্ত হয় অথবা আগ্রাসী আচরণ করে, তাহলে তাকে আর ফেরানো হবে না। একই সঙ্গে বেঞ্চ জানিয়ে দেয়, রাস্তায় কুকুরদের খাওয়ানো যাবে না, কারণ তাতে জননিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে।
বিচারপতি নাথের বক্তব্যের পর থেকে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তাঁর মতে, এই রায় শুধু পশুপ্রেমীদের জন্য নয়, গোটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তিনি দেশের প্রধান বিচারপতির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন, যিনি এই মামলাটি তাঁর বেঞ্চে স্থানান্তর করেছিলেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় মূলত একটি মধ্যপন্থী সমাধান। যেখানে একদিকে পথকুকুরদের সম্পূর্ণ উচ্ছেদ করা হচ্ছে না, অন্যদিকে জননিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। তবে পশুপ্রেমীদের মতে, কুকুরদের খাওয়ানোয় নিষেধাজ্ঞা অমানবিক এবং ভবিষ্যতে এ নিয়ে নতুন করে আন্দোলন দেখা দিতে পারে।
শীর্ষ আদালতের এই গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত থেকে বিচারপতি নাথ আইন অঙ্গনে এক নতুন পরিচিতি পেয়েছেন। জানা গিয়েছে, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সম্ভাব্য উত্তরসূরি। ফলে পথকুকুরদের নিয়ে তাঁর এই রায় এবং মন্তব্য আগামী দিনে আরও আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Post Views: 96

Continue Reading

Previous: নিজেকে সরকারি কর্মী পরিচয় দিয়ে ২০০ কোটি টাকা তোলাবাজি! অবশেষে গ্রেফতার
Next: প্রসাদে মাদক মিশিয়ে যুবককে যৌন নিপীড়ন, কাঠগড়ায় বৃন্দাবনের আশ্রমের প্রধান পুরোহিত

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.