Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিজেকে সরকারি কর্মী পরিচয় দিয়ে ২০০ কোটি টাকা তোলাবাজি! অবশেষে গ্রেফতার

নিজেকে সরকারি কর্মী পরিচয় দিয়ে ২০০ কোটি টাকা তোলাবাজি! অবশেষে গ্রেফতার

Online Desk আগস্ট 31, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: সরকারি আধিকারিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চলত তোলাবাজি। এক কোটি দু কোটি নয়, এই ভাবে বহু ব্যক্তির কাছ থেকে ২০০ কোটি টাকা তোলাবাজি করেছে এক ব্যক্তি। অবশেষে ইডির জালে ধরা পড়ল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে পড়শি রাজ্য ত্রিপুরাতে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম উৎপল কুমার চৌধুরী। তার কাছ থেকে ত্রিপুরা সরকারের একাধিক দফতরের জাল স্ট্যাম্প উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ভুয়ো পরিচয়পত্র এবং নানা ধরণের জাল নথি উদ্ধার করা হয়েছে। অভিযোগ, নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে এই সমস্ত নথি ব্যবহার করত অভিযুক্ত। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে এই ভাবে মোটা অঙ্কের টাকা তুলত সে। শুধু তাই নয়, আস্ত একটা ভুয়ো বেসরকারি সংস্থাও তৈরি করেছিল অভিযুক্ত। যার মাধ্যমে সে বহু প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলত।

ঠিক কী পরিচয় দিত অভিযুক্ত? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা জানিয়েছেন, ত্রিপুরার উচ্চশিক্ষা দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দিত উৎপল। সেই পরিচয় দিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করেছে সে। বহু পড়ুয়াকে নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার নাম করেও টাকা তুলত অভিযুক্ত। তদন্তকারীদের দাবি, উৎপলের সঙ্গে ত্রিপুরার বেশ কয়েক জন সরকারি শীর্ষ আধিকারিকের যোগাযোগ ছিল। গোটা চক্রটির সন্ধানে তদন্ত চালাচ্ছে ইডি।

Post Views: 88

Continue Reading

Previous: মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৮০ যাত্রী
Next: পথকুকুর সরানোর বিতর্কে ঘুরল সুপ্রিম কোর্টের অবস্থান, তৃপ্ত বিচারপতি নাথ

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.