Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৮০ যাত্রী

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৮০ যাত্রী

Online Desk আগস্ট 31, 2025
1200px-VT-JRF_@_JFK_2024-11-04.png

ওঙ্কার ডেস্ক:  রবিবার সকালে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দিল্লি থেকে ইন্দোরগামী এআই ২৯১৩ ফ্লাইট আকাশে উঠতেই হঠাৎ ডানদিকের ইঞ্জিনে আগুন ধরা পড়ে। পরিস্থিতি জটিল হয়ে উঠলেও মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেন পাইলটরা। আগুন লাগা ইঞ্জিন বন্ধ করে দেন এবং বিমানটিকে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনেন।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু অক্ষত আছেন। বিকল্প বিমানে তাঁদের ইন্দোর পাঠানোর ব্যবস্থা চলছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকেও ইতিমধ্যেই জানানো হয়েছে। মুখপাত্রের বক্তব্য, “এয়ার ইন্ডিয়ায় যাত্রীদের সুরক্ষা সবসময়ই সর্বাধিক অগ্রাধিকার। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিমানে যেহেতু দু’টি ইঞ্জিন থাকে, একটি অচল হলেও অন্যটি সচল থাকায় কিছু সময় আকাশে ভেসে থাকতে পারে বিমান। তবে ঝুঁকি থেকেই যায়। এক্ষেত্রে বাঁ দিকের ইঞ্জিনে কোনও ত্রুটি দেখা দিলে বা আগুন ছড়িয়ে পড়লে ফল ভয়াবহ হতে পারত।
সৌভাগ্যবশত তেমন কিছু ঘটেনি। সময়োচিত পদক্ষেপ এবং পাইলটদের দক্ষতার জোরেই প্রাণে বাঁচলেন যাত্রীরা। আপাতত ওই বিমানটিকে পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।

Post Views: 100

Continue Reading

Previous: পোশাক বিতর্কে এবার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক কি বলছেন দর্শকেরা?
Next: নিজেকে সরকারি কর্মী পরিচয় দিয়ে ২০০ কোটি টাকা তোলাবাজি! অবশেষে গ্রেফতার

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.