Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পোশাক বিতর্কে এবার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক কি বলছেন দর্শকেরা?

পোশাক বিতর্কে এবার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক কি বলছেন দর্শকেরা?

Online Desk আগস্ট 31, 2025
jf.png

ওঙ্কার ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কৌতুহল ও আলোচনা হয়েই থাকে তা সে তাঁরা যাই করে থাকুন। চড়া মেকআপ, পোশাক, ঠোঁটের লিপস্টিক, কপালে টিপ, বাংলা-হিন্দি ধারাবাহিকের অনেক চরিত্রকে ঠিক এই সাজে রাতে ঘুমতে যেতেও দেখা যায়। এই নিয়ে সমালোচনা, আলোচনাও হয়েছে। এ বার দর্শকের প্রশ্নের মুখে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক। পুরনো সময়ের গল্প, তাই সেই ভাবেই অভিনেতাদের সাজপোশাক তৈরি হয়েছে। নথ, থেকে গলায় তিন-চার রকমের হার পরতে দেখা যাচ্ছে মহিলাদের। যা নিয়ে দর্শকের মনে অনেক প্রশ্ন।

সম্প্রতি, এক পর্বে দেখা গিয়েছে মাটিতে শুয়ে রয়েছে ভবানী। আর বিছানায় রামকান্ত। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। রামকান্ত বার বার তার স্ত্রীকে বলছে বিছানায় আসার জন্য। কিন্তু ভবানী নারাজ। শেষে নায়ক উপায় খুঁজে না পেয়ে নিজেই নায়িকাকে কোলে তুলে বিছানায় নিয়ে যাচ্ছে। অন্যান্য কাহিনির মতো এখানেও দেখা যাচ্ছে, নায়ক-নায়িকার ঘনিষ্ঠতা। আর সেখানেই খটকা লেগেছে দর্শকের। কারণ, দৃশ্যে দেখানো হচ্ছে গলায় দুটো হার, হাতে একগুচ্ছ চুড়ি, নাকে নথ পরেই শুয়ে রয়েছে ভবানী। তাতেই প্রশ্ন, এত গয়না পরে কী করে প্রেম করছেন নায়িকা? এত গয়না পরে রাতে কী করে ঘুমোচ্ছে ধারাবাহিকের অন্যান্য চরিত্ররা?
সমাজমাধ্যমের পাতায় দর্শকের নানাবিধ প্রশ্ন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে অভিনেতারা। তাই তাঁরাও যে এই প্রশ্নে খুব গুরুত্ব দিচ্ছেন তাও নয়। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের কথায়, এখন তাঁরা যাই করুক না কেন তা নিয়েই সমালোচিত হতে হয়। এই ধারাবাহিকে ‘নারায়ণী’ চরিত্রে অভিনয় করছেন অরিজিতা। অরিজিতা যোগ করেন, “যে যুগের কাহিনি দেখানো হচ্ছে তখন রাজা, রানিরা এমনই পোশাক পরতেন। ‘যোধা আকবর’, ‘পদ্মাবত’-এর মতো সিনেমায় দেখানো হয়েছিল ভারি লহেঙ্গা পরে সবাই ঘুমোচ্ছে। চিত্রনাট্য অনুযায়ী শিল্পীদের সাজ হবে। এটাই নিয়ম। তা নিয়েও যদি সমালোচনা হয় কিছু বলার নেই আমার।”

Post Views: 104

Continue Reading

Previous: পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সাংহাই শীর্ষ সম্মেলনের ফাঁকে চিনকে বার্তা মোদীর
Next: মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৮০ যাত্রী

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.