Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নেতাজিকে নিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইনজীবী

নেতাজিকে নিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইনজীবী

Online Desk এপ্রিল 20, 2026
netaji-supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘জাতীয় সন্তান’ হিসেবে ঘোষণার আর্জি জানিয়ে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু আদালত সেই মামলার প্রেক্ষিতে ভর্ৎসনা করল মামলাকারীকে। সোমবার পিনাকপাণি মোহান্তি নামের ওই ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পিনাকপাণি আর্জি জানিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দেশের স্বাধীনতা এনেছিল এমনটা ঘোষণা করা হোক।

সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, প্রচারে থাকার জন্য এই মামলা বলে মনে হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত মামলাকারীকে সতর্ক করে বলেন, এর আগেও তিনি একই ধরনের একটি আবেদন করেছিলেন যা আদালত ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে। এর পর প্রধান বিচারপতি ওই ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুপ্রিম কোর্টে প্রবেশ বন্ধ করে দেব।’ তাঁর আবেদন যেন গ্রহণ করা না হয়, রেজিস্ট্রিকে সেই নির্দেশ দেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘জাতীয় সন্তান’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ১৯৪৩ সালের ২১ অক্টোবর ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবস ও ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসকে জাতীয় দিবস হিসেবে পালন করার আর্জি জানান তিনি।

মামলাকারী সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়ে বলেন, অহিংসা অনুসরণ না করা সকল বিপ্লবী এবং নেতাজীর আজাদ হিন্দ ফৌজ-এর কাজের জন্য প্রকৃতপক্ষে ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হয়েছে।

Post Views: 114

Continue Reading

Previous: ছত্তিসগড়ে পাহাড়ে ধাক্কা ব্যক্তিগত বিমানের, একাধিক মৃত্যুর আশঙ্কা
Next: গম পাচারের মামলায় নাম জড়াল প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানের, বুধবার হাজিরার নির্দেশ ইডির

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.