Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গম পাচারের মামলায় নাম জড়াল প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানের, বুধবার হাজিরার নির্দেশ ইডির

গম পাচারের মামলায় নাম জড়াল প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানের, বুধবার হাজিরার নির্দেশ ইডির

Online Desk এপ্রিল 20, 2026
ed-nusrat.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই নাম জড়িয়েছিল টাকার বিনিময়ে ফ্ল্যাট বিতরণ মামলায়। সে বারে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠেছিল। এ বার গম পাচার মামলায় নাম জড়াল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকে পাঠিয়েছে। বসিরহাটের প্রাক্তন সাংসদকে বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

ইডি সূত্রের খবর, আগামী ২২ এপ্রিল অর্থাৎ প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিন বুধবার সল্টলেকের সিজও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। নুসরতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাকে হাজিরা দেবেন অভিনেত্রী। তবে তিনি কলকাতার অফিসে না গিয়ে যাবেন দিল্লিতে ইডির সদর দফতরে। ঠিক কী অভিযোগ নুসরতের বিরুদ্ধে? ইডি সূত্রে দাবি, কোভিড কালে বাংলাদেশে গম পাচারের অভিযোগে সীমান্ত এলাকায় বেশ কিছু ট্রাক আটক করা হয়েছিল। ওই সময়ে বসিরহাট লোকসভার সাংসদ ছিলেন নুসরত জাহান। রেশনের গম বাংলাদেশে পাচারের মামলার তদন্তে নুসরতকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্স্মেন্ট ডিরেক্টরেট সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন মামলায় নতুন করে পদক্ষেপ করা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা মোটেও ভাল ভাবে নিচ্ছে না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন ইডির অতিসক্রিয়তা নিয়ে।

Post Views: 97

Continue Reading

Previous: নেতাজিকে নিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইনজীবী
Next: হুমকির মধ্যে শান্তি আলোচনা নয়; স্পষ্ট জানালো তেহরান

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.