Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হুমকির মধ্যে শান্তি আলোচনা নয়; স্পষ্ট জানালো তেহরান

হুমকির মধ্যে শান্তি আলোচনা নয়; স্পষ্ট জানালো তেহরান

Online Desk এপ্রিল 21, 2026
trump-bagheri.png

ওঙ্কার ডেস্ক: ইরানের উপর হুমকি জারি রাখলে আমেরিকার সঙ্গে কোন রকম শান্তি আলোচনায় বসবে না তেহরান তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের উচ্চ পদস্থ মন্ত্রক। দ্বিতীয় দফায় শান্তি বৈঠক হওয়ার কথা ছিল সোমবার, ইরান সেই দাবী উড়িয়ে দিয়ে জানায় প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানকে ধ্বংস করার হুমকি অব্যাহত রাখে সেই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে শান্তি টেবিলে বসা সম্ভব নয়।
ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘেরি নিয়ের এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দেন যে, “যুদ্ধবিরতি লঙ্ঘন করে, ইরানকে আত্মসমর্পন করতে বাধ্য করছে আমেরিকা।” তিনি আরও জানান, “হুমকি আর শান্তি সমঝোতা একসঙ্গে হতে পারেনা”। অন্যদিকে বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, “আমেরিকার সঙ্গে শান্তি বৈঠকের কোন পরিকল্পনা নেই আমাদের”। উল্লেখ্য, ইসলাবাদে সংঘটিত শান্তি বৈঠকে ইরানের তরফ থেকে নেতৃত্ব করেছিলেন পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘেরি। এবার তাঁর এই মন্তব্যে স্পষ্ট এই শান্তি বৈঠকএর ঘট কাটতে দুই পক্ষের প্রয়োজন নমনীয়তার।
ইরান তাঁদের এই অবস্থানের জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকেই দুষছেন। যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে আসছেন। নিজের সমাজ মাধ্যম থেকে শুরু করে হোয়ায়িট হাউসে সংবাদ মাধ্যম দের মুখোমুখি হয়ে তিনি ইরানকে ধ্বংস করে দেওয়ার বার্তা দিয়েছিলেন। এমনকি নিজের সমাজ মাধ্যমে তিনি ইরানকে অকথ্য ভাহায় গালি গালাজও করেন। দ্বিতীয় দফায় শান্তি বৈঠকের আগে তিনি জানান, “ইরানের সঙ্গে আলোচনার কথা ভাবছি না। ইরান যদি শান্তি আলোচনায় রাজি না হয় তাহলে দেশের একটি বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ আস্ত থাকবে না”। এই হুমকির জেরেই বেঁকে বসেছে তেহরানও।
প্রায় পাঁচ সপ্তাহ যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল আমেরিকা-ইরান। এক স্থায়ী সমাধানের জন্য ইসলাবাদে দুই পক্ষই হাজির হয়েছিল চলতি মাসেই। কিন্তু ২১ ঘন্টা ব্যাপি সেই আলোচনা ভেস্তে যায়। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করতে থাকে। পরে ফের দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজ হয় ওয়াশিংটন তেহরান। কিন্তু ফের ট্রাম্পের হুঁশিয়ারির জেরে আলাপ আলোচনার পথ দূর অস্ত।

Post Views: 120

Continue Reading

Previous: গম পাচারের মামলায় নাম জড়াল প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানের, বুধবার হাজিরার নির্দেশ ইডির
Next: গরমের মাঝে স্বস্তির বৃষ্টি! কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস ? জেনে নিন

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.