Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বুথে বিজেপির ‘শক্তি মাপতে’মঙ্গলে বৈঠকে শমীক -শুভেন্দু

বুথে বিজেপির ‘শক্তি মাপতে’মঙ্গলে বৈঠকে শমীক -শুভেন্দু

Online Desk সেপ্টেম্বর 1, 2025
shamik-shubhendu.png

নিজস্ব সংবাদদাতা : শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির দায়ীত্ব হাতে তুলে নিয়েছেন প্রায় ২ মাস। তবে এখনও নতুন রাজ্য কমিটি তৈরি করা হয়ে ওঠেনি। নিজের টিম এখন ও করে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে রবিবার দিল্লি গেলেন শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, নতুন কমিটি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন শমীক ভট্টাচার্য। সোমবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে কলকাতায় ফিরবেন তিনি। বিজেপি সূত্রে খবর, দিল্লি থেকে ফিরে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক করতে পারেন শমীক ভট্টাচার্য। জানা যাচ্ছে,মঙ্গলবার ও বুধবার বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে বৈঠক সারতে পারেন নয়া সেনাপতি। এই বৈঠক থেকে সুনীল বনসলরা কি বার্তা দেবেন এখন তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। ওই দুইদিনের বৈঠক নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে বিজেপিতে। সূত্রের খবর,প্রথম বৈঠক হবে সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে। এবং পরের বৈঠক হবার করা সল্টলেকের দলীয় কার্যালয়ে। এই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে? তা নিয়ে নানান জল্পনা চলছে বিজেপির অন্দরে। তবে সূত্রের খবর, ২ দিনের মধ্যে
বুথ সশক্তিকরণ, উৎসব পর্ব ও দলীয় নেতা কর্মীদের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এই বৈঠক থেকে আগামী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল অমিত মালব্য ছাড়াও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীক রা উপস্থিত থাকতে পারেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তা নিয়ে কর্মসূচি পালন করা হবে। এই নিয়ে ও আলোচনা হতে পারে। পাশাপাশি, রাজ্য SIR করতে পারে কমিশন। এই বিষয়টিও আলোচনা হতে পারে। এই বৈঠকে দিলীপ ঘোষকে দেখা যায় কি না এখন সেটাই দেখার।

Continue Reading

Previous: দুর্গাপুজো নিম্নচাপে ভ্রূকুটি, বৃহস্পতিবার পর্যন্ত একটানা নিম্নচাপের পূর্বাভাস বঙ্গে
Next: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.০

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.