Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আউট হয়ে ক্ষুব্ধ, শাস্তি পাবেন কি গিল!

আউট হয়ে ক্ষুব্ধ, শাস্তি পাবেন কি গিল!

Online Desk মে 3, 2025
thumb_45998-1.jpg

স্পোর্টস ডেস্ক :আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিতর্কিত রান আউট হন শুভমন গিল। চূড়ান্ত হতাশ হয়ে মাঠ ছাড়েন গুজরাটের অধিনায়ক। ১৩তম ওভারের ঘটনা। জিশান আনসারির একটি বল শর্ট ফাইন লেগের দিকে ঠেলে দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন জস বাটলার। হর্ষল প্যাটেল দ্রুত বল কুড়িয়ে স্টাইকারের দিকে সরাসরি বল ছোড়েন। স্ট্যাম্পের সামনে অপেক্ষা করছিলেন হেনরিচ ক্লাসেন। গ্লাভস দিয়ে উইকেট ভাঙেন। দেখে মনে হয়েছিল, বল ধরার আগেই গ্লাভস দিয়ে উইকেট ভেঙে দেন। রিভিউ নেওয়া হয়। ক্লাসেনের গ্লাভসে না বল দিয়ে স্ট্যাম্প ভাঙা হয়েছে দেখেন তৃতীয় আম্পায়ার। বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয়। একাধিক রিপ্লে দেখার পর আউট দেন। জানান, বল স্ট্যাম্পে লেগেছিল। সিদ্ধান্তে চমকে যান শুভমন। একইসঙ্গে প্রচণ্ড ক্ষিপ্ত হন। কিন্তু প্যাভিলিয়নের দিকে হাঁটা মারা ছাড়া কোনও উপায় ছিল না।

এই ঘটনা এখানেই শেষ হয়নি। তার রেশ চলে। ডাগআউটে ফেরার পর চুপ করে বসেননি শুভমন। টিভি আম্পায়ার মাইকেল গৌহের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর ওপর চড়াও হন। ভিডিও ফুটেজ থেকেই যা পরিষ্কার। ভাল খেলছিলেন গিল। ৩৮ বলে ৭৬ রান করেন। তাই ভুল আউট মেনে নিতে পারেননি। রিপ্লেতেও আপাত দৃষ্টিতে দেখে মনে হয় ক্লাসেন গ্লাভস দিয়েই উইকেট ভাঙেন। সাধারণত শান্ত স্বভাবের গিল। খুব একটা রাগতে দেখা যায় না। কিন্তু এদিন মেজাজ ধরে রাখতে পারেননি গুজরাটের নেতা। গিলের এই মূর্তি দেখে অবাক নেটমাধ্যম। মন্তব্যে ভরিয়ে দিচ্ছে ভক্তরা। এদিন টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২২৪ রান তোলে গুজরাট। সর্বোচ্চ রান গিলের। ৭৬‌ করেন গুজরাটের অধিনায়ক।

Post Views: 133

Continue Reading

Previous: হাল ছাড়ছেন না দলের পাশেই নাইট অধিনায়ক রাহানে
Next: পাকিস্তানের আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি, রাজস্থান থেকে গ্রেফতার এক সন্দেহভাজন

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.