Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি, রাজস্থান থেকে গ্রেফতার এক সন্দেহভাজন

পাকিস্তানের আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি, রাজস্থান থেকে গ্রেফতার এক সন্দেহভাজন

Online Desk মে 3, 2025
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজস্থানের গোয়েন্দা সংস্থা। ভারত থেকে গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করত অভিযুক্ত।

পুলিশ সূত্রে, জানা গিয়েছে ধৃতের নাম পাঠান খান। রাজস্থানের জয়সলমীরের বাসিন্দা সে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে পাঠান খান পাকিস্তানে গিয়েছিলেন। সে সময় পড়শি দেশে গিয়ে পাক গোয়েন্দাদের সংস্পর্শে আসে পাঠান। তার বিরুদ্ধে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানে পাঠান খানকে অর্থের প্রলোভন দেখিয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ২০১৩ সালের পরেও, পাকিস্তানে গিয়ে পাক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সে। শুধু তাই নয় জয়সলমীর আন্তর্জাতিক সীমান্ত বিষয়ে বহু সংবেদনশীল এবং গোপন তথ্য পাক হ্যান্ডলারদের জানিয়ে দিত সে।

অন্য দিকে, পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে। সেই আবহে রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তের কাছে বসবাসরত গ্রামবাসীরা নিজেদের মধ্যে প্রস্তুতি সেরে রেখেছেন। তারা জানান যে কোনও পরিস্থিতিতে তারা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদেরকে সমস্ত সহায়তা করতে প্রস্তুত। ইতিমধ্যে সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আশ্রয়ের জন্য বাঙ্কার নির্মাণ করা হয়েছে।

Post Views: 117

Continue Reading

Previous: আউট হয়ে ক্ষুব্ধ, শাস্তি পাবেন কি গিল!
Next: ভারতীয় কৃষক তুলে নেওয়ার অভিযোগে উত্তাল অনন্তপুর সীমান্ত, বৈঠকের পর ফিরলেন দু’জনই

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.