Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেরিয়ার শেষ তাই রাজনীতিতে এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না

কেরিয়ার শেষ তাই রাজনীতিতে এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
swapna.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মন। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির কোনও জায়গা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে।

প্রায় চার মাস আগে স্বপ্নার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল স্বপ্নার। দলের ‘দূতদের’ মাধ্যমে স্বপ্নার সঙ্গে যোগাযোগ হয়েছিল। পরবর্তীতে জানা যায়, মুখ্যমন্ত্রী স্বপ্নাকে রাজনীতিতে আসার জন্য অনুরোধ করেছেন। তার পরই স্বপ্না তৃণমূলের প্রার্থী হতে রাজি হন। স্বপ্না প্রথম থেকেই জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন। সেই মতো আশ্বাসও পান। এদিন উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেব রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তিনি তৃণমূলে নাম লেখালেন। কেরিয়ারে সোনা জয়ের পরেই তাঁকে চোট কাহিল করে। অলিম্পিক তো বটেই বড়ো কোন টুর্নামেন্টেই খেলতে পারেননি। কেরিয়ার প্রায় শেষ, সেই কারণেই বেছে নিলেন রাজনীতি।

উল্লেখ্য, ২০১৭ সালে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে প্রথম হয়েছিলেন স্বপ্না বর্মন। ২০১৮ সালে জাকার্তার এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা পান। ভারত সরকার তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করে। এখন স্বপ্না উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে চাকরি করছেন।

Post Views: 37

Continue Reading

Previous: জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে অভিযোগ, আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী
Next: ভর দুপুরে কেঁপে উঠল কলকাতা, টানা কম্পনে আতঙ্ক শহরজুড়ে

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.