Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে অভিযোগ, আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে অভিযোগ, আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
mamata-111.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে আর মাত্র কদিন। তার আগে আবারও এসআইআর নিয়ে ডামাডোল পরিস্থিতি। আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে বড় অভিযোগ রয়েছে তাঁর। লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল শীর্ষ আদালত। জুডিশিয়াল অফিসার দিয়ে এসআইআরের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আবহেই এবার সুপ্রিম কোর্ট গেলেন মমতা।
বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই নিয়েই সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল।
আইনজীবী কপিল সিবাল জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে কোন নথি গ্রহণ করতে হবে, কোনটা হবে না এই নির্দেশ জুডিশিয়াল অফিসারদের দিচ্ছে কমিশন। তাঁর এও অভিযোগ, এসডিও-দের ডোমিসাইল সার্টিফিকেট নিতে বারণ করা হচ্ছে। জুডিশিয়াল অফিসারদের নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত নিচ্ছে না কমিশন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুক রাজ্য। বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, কমিশন যদি প্রশিক্ষণ না দেয়, তাহলে কে দেবে। তাঁরাই তো স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে কোন কোন নথি গৃহীত হবে।
উল্লেখ্য, এর আগের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের সারিতে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে।

Post Views: 196

Continue Reading

Previous: হোলি উদযাপনে মহিলাদেরকে আপত্তিকর স্পর্শে বিতর্ক
Next: কেরিয়ার শেষ তাই রাজনীতিতে এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.