Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শামি-আকাশের দাপটের পর অভিষেক ও অভিমন্যুর অর্ধশতরান, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসকে হারাল বাংলা

শামি-আকাশের দাপটের পর অভিষেক ও অভিমন্যুর অর্ধশতরান, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসকে হারাল বাংলা

Online Desk ডিসেম্বর 4, 2025
khela.jpeg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল বাংলা। বৃহস্পতিবার হায়দরাবাদের জিমখানা মাঠে গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল জিতল সাত উইকেটে, ২৯ বল বাকি থাকতেই।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়ে ১৮.২ ওভারে ১৬৫ রানেই সার্ভিসেসকে থামিয়ে দেয় বাংলা। সার্ভিসেস অধিনায়ক মোহিত আহলাওয়াত ২২ বলে সর্বাধিক ৩৮ রান করেন। মহম্মদ শামি ৩.২ ওভারে ১৩ রানের বিনিময়ে নেন চার উইকেট। আকাশ দীপ ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩২ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট। মুকেশ কুমার ৩ ওভারে ৫৩ রান দেন, উইকেট পাননি।

জবাবে ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। তিন উইকেট খুইয়ে। অভিষেক পোড়েল ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৫৬ রান করেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। তাঁরা দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ করেন মাত্র ৫০ বলে। বাংলার ওপেনিং জুটি ভেঙেছিল ১.১ ওভারে ১৪ রানের মাথায়। করণ লাল ১ বলে শূন্য রানে আউট হন। যুবরাজ কেসোয়ানি ১৯ বলে ৩৬ ও আকাশ দীপ ৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। মোহিত রাঠী ২টি ও বিশাল গৌড় ১টি উইকেট পেয়েছেন। এদিনের জয়ের ফলে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট হলো বাংলার।

Post Views: 86

Continue Reading

Previous: সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে দেখা করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
Next: একহাতে মোমো আর এক হাতে চা, দার্জিলিং বলছে, আয় ঠান্ডা উপভোগ করে যা…

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.